ঢাকা ০৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

মাদারগঞ্জের বায়েজিদ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত মো. বায়েজিদ

জাহিদুর রহমান উজ্জল, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. বায়েজিদ নামে ৩২ বছর বয়সী এক বাংলাদেশি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ২৯ জানুয়ারি রাতে দক্ষিণ আফ্রিকার পচেস্ট্রম শহরে নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে তাকে গুলি করে হত্যা করে স্থানীয় সন্ত্রাসীরা। বায়েজিদের মৃত্যুতে জামালপুরের মাদারগঞ্জের তারতাপাড়ায় তার গ্রামের বাড়িতে চলছে শোকের মাতম।

বায়েজিদ মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ি ইউনিয়নের তারতাপাড়া মধ্যপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে ।

তার বাড়িতে গিয়ে দেখা যায়, বারবার সংজ্ঞা হারাচ্ছেন মা। কিছুদিন আগে ছুটি শেষে যাওয়ার সময় মাকে বলে গিয়েছিলেন এবার একেবারে দেশে চলে আসবেন বায়েজিদ। তাই ছেলেকে হারিয়ে আহাজারি থামছে না মা কইতরি বেগমের।

তিন ছেলের মধ্যে দ্বিতীয় ছেলে বায়েজিদের পরিবারের সঙ্গেই থাকতেন তার বাবা-মা। ছেলের এমন মৃত্যুতে শোকে নির্বাক হয়ে পড়েছেন বাবা রুস্তম আলী। ছেলের শোকে ঠিকমতো কথাও বলতে পারছেন না তিনি। দ্রুত ছেলের লাশ দেশে আনার দাবি জানান তিনি।

এদিকে স্বামী হারিয়ে তিন বছর বয়সী একমাত্র ছেলেকে নিয়ে শোকে ভেঙে পড়েছেন বায়েজিদের স্ত্রী নিশা আক্তার।

কান্না জড়ানো কণ্ঠে তিনি বাংলারচিঠিডটকমকে বলেন, পাঁচ মাসের ছুটি শেষে গত ২০ ডিসেম্বর দক্ষিণ আফ্রিকায় যান বায়েজিদ। এক বছরের মধ্যে নিজের ব্যবসা-প্রতিষ্ঠান বিক্রি করে দিয়ে একেবারে দেশে ফিরে আসার কথা ছিল তার। স্বামীর মৃত্যুর সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

বায়েজিদের চাচাতো ভাই ছামিউল আলিম বাংলারচিঠিডটকমকে বলেন, ২০০৮ সালে সাউথ আফ্রিকা গিয়েছিল বায়েজিদ। ২০১৭ সালে একবার স্থানীয় সন্ত্রাসীদের হাতে অপহৃত হন তিনি। পরে তার পরিবার ২০ লাখ টাকা মুক্তিপণ পাঠালে সে যাত্রায় বেঁচে যান তিনি। কিন্তু গত ২৯ জানুয়ারি রাতে সাউথ আফ্রিকার পচেস্টমে নিজের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধের ঠিক আগ মুহূর্তে সন্ত্রাসীদের গুলিতে মৃত্যু হয় তার।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

মাদারগঞ্জের বায়েজিদ দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে নিহত

আপডেট সময় ০৬:৫২:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০