ঢাকা ১২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

শ্রীবর্দীতে র‌্যাবের অভিযানে ১১ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

র‌্যাবের অভিযানে ১১ লিটার দেশীয় চোলাই মদসহ গ্রেপ্তার পুজন ও সুরুজ্জামাল। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

শেরপুরের শ্রীবর্দী উপজেলার নবীনপুর এলাকায় ৪ জানুয়ারি রাতে অভিযান চালিয়ে ১১ লিটার দেশীয় চোলাই মদসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪।

গ্রেপ্তারকৃতরা হলেন- শেরপুরের শ্রীবর্দী উপজেলার নবীনপুর গ্রামের মৃত জগনাথের ছেলে পুজন (৩৬) ও জামালপুরের বকশীগঞ্জ উপজেলার আমলালপুর গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে মো. সুরুজ্জামাল (৪৫)।

র‌্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে একটি আভিযানিক দল ৪ জানুয়ারি রাত সাতটার দিকে শেরপুরের শ্রীবর্দী উপজেলার নবীনপুর গ্রামে স্থানীয় পুজনের বাড়ির উঠানে অভিযান পরিচালনা করে। এ সময় ১১ লিটার দেশীয় চোলাই মদসহ পুজন ও মো. সুরুজ্জামালকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে শেরপুরের শ্রীবর্দী থানায় একটি মামলা দায়ের করেছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

শ্রীবর্দীতে র‌্যাবের অভিযানে ১১ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার ২

আপডেট সময় ০৮:০৩:৩৬ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২০