ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বাগেরহাটায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত মাদারগঞ্জে মিটারের আবেদন করতেই ‘ভুতুড়ে বিল’ : মিটার নেই, সংযোগও নেই তবুও এল বিদ্যুৎ বিল! জামালপুরে তারেক রহমানের কারামুক্তি দিবস পালিত মানিক সওদাগর বললেন ‘ওটা ছিল ‘স্লিপ অব টাং’ জামালপুরে হচ্ছে মানসিক স্বাস্থ্য বিষয়ক প্রশিক্ষণ

পিংনায় কুড়িয়ে পাওয়া নবজাতকের ঠাঁই হল অন্য মায়ের কোলে

গৃহবধূ পূর্ণিমার কোলে কুড়িয়ে পাওয়া নবজাতক শিশুটি। ছবি : বাংলারচিঠিডটকম

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

রাস্তার কুড়িয়ে পাওয়া ফুটফুটে নবজাতকের ঠাঁই হয়েছে অন্য মায়ের কোলে। ৪ জানুয়ারি সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পিংনা ইউনিয়নের আরএমপাড়া জামে মসজিদের সামনে তারাকান্দি-ভুয়াপুর সড়কে ছেলে নবজাতকটি পাওয়া যায়। বর্তমানে নবজাতক শিশুটি পিংনা গ্রামের হাজি আবুল হোসেনের পুত্রবধূ পূর্ণিমা বেগমের কাছে রয়েছে।

হাজি আবুল হোসেন বাংলারচিঠিডটকমকে জানান, ৪ জানুয়ারি সকালে ফজর নামাজ শেষে মুসুল্লিরা বাড়ি ফিরছিলেন। এ সময় রাস্তার পাশে একটি গর্তে বাচ্চা কাঁদতে দেখেন। পরে মুসল্লিরা নবজাতক ছেলেটিকে কেউ নিতে না চাইলেও তাদের মধ্যে হাজি আবুল হোসেন শিশুটিকে নিজবাড়িতে নিয়ে যান। তিনি আরো জানান, তার ছেলে আব্দুল জলিল-পূর্ণিমা দম্পতির ঘরে সাত বছর বয়সী একটি মেয়ে রয়েছে। তাদের আর সন্তান হচ্ছে না। তাই ছেলে নবজাতকটি পেয়ে তারা সন্তান হিসেবে লালন-পালনের সিদ্ধান্ত নেন।

পূর্ণিমা বেগম বলেন, ছেলেটি পেয়ে আমরা খুশি। ওর মা ওকে সন্তানের স্বীকৃতি না দিলেও আমরা মানুষের মতো মানুষ করবো। এদিকে ছেলেটির নাম আব্দুল্লাহ বিন ওয়াহিদ আলিফ রাখা হয়েছে বলেও তিনি জানান।

তারাকান্দি পুলিশ তদন্তকেন্দ্রে ইনচার্জ ইন্সপেক্টর মোহব্বত কবীর বাংলারচিঠিডটকমকে বলেন, পিংনা এলাকায় একটি নবজাতক ছেলে শিশু কুড়িয়ে পাওয়ার কথা শুনেছি। এ বিষয়ে আমরা খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।

আপলোডকারীর তথ্য

দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত

পিংনায় কুড়িয়ে পাওয়া নবজাতকের ঠাঁই হল অন্য মায়ের কোলে

আপডেট সময় ০৮:২৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৪ জানুয়ারী ২০২০