ঢাকা ১১:৩২ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ যুবদলনেতা সোহেল রানা খানের উদ্যােগে খাল পরিষ্কার অভিযান শুরু পলাশতলায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির খাদ্য সহায়তা দেওয়ানগঞ্জ থানার ওসি আনোয়ার হলেন জেলায় শ্রেষ্ঠ সেনাবাহিনীর প্রতি জনগণের আস্থা গভীর : প্রধানমন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি থাকলে পরীক্ষার্থীদের পূর্ণ নম্বর দেওয়া হবে: আন্তঃশিক্ষা বোর্ড

ঢাকা উত্তর সিটিতে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১

বাংলারচিঠিডটকম ডেস্ক : ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ও একটি বাতিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ভোটে প্রার্থী হতে ডিএনসিসির সাতজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। তবে যাচাই-বাছাইয়ে জাতীয় পার্টি মনোনীত জি এম কামরুল ইসলামের মনোনয়নপত্রটি বাতিল হয়ে যায়।

মেয়র প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ডিএনসিসির নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা আবুল কাসেম এ তথ্য জানান।

জাতীয় পার্টির প্রার্থীর উদ্দেশ্যে তিনি বলেন, আপনার মনোনয়নপত্র আমরা দেখেছি। আপনি সিটি কর্পোরেশনের ভোটার নন। এ কারণে আপনার মনোনয়নপত্র আমরা গ্রহণ করতে পারছি না।

উত্তর সিটিতে বৈধ মেয়র প্রার্থীরা হলেন- আওয়ামী লীগের আতিকুল ইসলাম, বিএনপির তাবিথ আউয়াল, সিপিবির সাজেদুল হক, পিডিপির শাহীন খান, ইসলামী আন্দোলন বাংলাদেশের ফজলে বারী মাসউদ এবং এনপিপির আনিসুর রহমান দেওয়ান।

এছাড়া সিটি কর্পোরেশন নির্বাচনে সাধারণ কাউন্সিলর পদে ৩৭৪ জন ও সংরক্ষিত কাউন্সিলর পদে ৮৯ জনের মনোনয়ন যাচাই-বাছাই চলছে।
ইসির ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর, ২ জানুয়ারি মনোনয়নপত্র যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ৯ জানুয়ারি, প্রতীক বরাদ্দ হবে ১০ জানুয়ারি। আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৩০ জানুয়ারি।

রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল কর্তৃপক্ষের কাছে ৫ জানুয়ারি পর্যন্ত আপিল করা যাবে। ঢাকা বিভাগীয় কমিশনারকে নির্বাচন কমিশন আপিল কর্তৃপক্ষ হিসেবে নিয়োগ করেছে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা উত্তর সিটিতে ৬ মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বৈধ, বাতিল ১

আপডেট সময় ০৯:২৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২০