ঢাকা ০৫:৫১ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

বকশীগঞ্জের ভাটি কলকিহারা গুচ্ছগ্রাম প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

ভাটি কলকিহারা গুচ্ছগ্রাম প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. স. ম. জামশেদ খোন্দকার। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার মেরুরচর ইউনিয়নের ভাটি কলকিহারা গ্রামে ভূমি মন্ত্রণালয়ের অর্থায়নে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সার্বিক তত্ত্বাবধানে নির্মাণাধীণ গুচ্ছগ্রাম স্থাপন প্রকল্পের কার্যক্রম ২৮ ডিসেম্বর দুপুরে পরিদর্শন করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান সরেজমিনে এর নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।

এ সময় মেরুরুচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আ. স. ম. জামশেদ খোন্দকার জানান, ২০১৮-২০১৯ অর্থবছরের আওতায় এই গুচ্ছগ্রামে দুই একর ৫০ শতাংশ জমির উপর ৬০টি ঘর নির্মাণ করা হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণের জন্য সরকার এক লাখ ৫০ হাজার ব্যয় করবে।

এরমধ্যে প্রতিটি পরিবারের জন্য একটি ল্যাট্রিন, পাঁচটি পরিবারের জন্য একটি নলকূপ, দুটি গোসল খানা, একটি কমিউনিটি হল, প্রতিটি ঘরের মালিককে ৪ শতাংশ করে জমি দেওয়া হবে। এতে করে ভূমিহীনরা যেমন বাসস্থান পাবে অন্যদিকে সরকারের উদ্দেশ্য বাস্তবায়ন হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

বকশীগঞ্জের ভাটি কলকিহারা গুচ্ছগ্রাম প্রকল্পের কার্যক্রম পরিদর্শন

আপডেট সময় ০৭:৩৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০১৯