ঢাকা ০১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

জামালপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

জামালপুরে বিশ্ব মানবাধিকার দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

‘মানবাধিকার সুরক্ষায় তারুণ্যের অভিযাত্রা’ এই প্রতিপাদ্যের আলোকে ১০ ডিসেম্বর জামালপুরে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস। এ উপলক্ষে সকাল ১০টায় শহরের বকুলতলা মোড় থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শহর প্রদক্ষিণের পর জামালপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জাতীয় মানবাধিকার কমিশনের সহায়তায় জেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাজিব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মানবাধিকার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বাছির উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক ও সম্মিলিত সামাজিক আন্দোলন জামালপুর জেলা শাখার সভাপতি জাহাঙ্গীর সেলিম, সাধারণ সম্পাদক হিল্লোল সরকার, ডিএইচআরএনএস প্রকল্পের এফএফ সাব্বির হোসেন রিয়াদ, জেলা ব্যাক প্রতিনিধি শফিকুল ইসলাম, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক রমেন বণিক, অপরাজেয় বাংলাদেশের আশ্রয়কেন্দ্র ব্যবস্থাপক আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে সম্মিলিত সামাজিক আন্দোলন, উন্নয়ন সংঘ, ব্র্যাক, মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন, তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা, স্বাবলম্বী উন্নয়ন সমিতি, এফপিএবি, অপরাজেয় বাংলাদেশ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

জামালপুরে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

আপডেট সময় ০৫:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯