ঢাকা ০৩:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

ইসলামপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

দুর্নীতিবিরোধী কর্মসূচিতে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

‘আমরা দুর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ’ এ প্রতিপাদ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে ৯ ডিসেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতিবিরোধী কমিটি আলোচনা সভা ও মানববন্ধনের আয়োজন করে।

দিবসটি উপলক্ষে ৯ ডিসেম্বর সকালে উপজেলা পরিষদের সামনে সড়কে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমান।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক ও মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ জামাল আব্দুন নাসের চৌধুরী চার্লেস, সাধারণ সম্পাদক আমিনুর রহমান লরেন্স, সহসভাপতি শাহজাহান সরকার, সদস্য সাংবাদিক ওসমান হারুনী, সদস্য মাহবুবুল আলম মামুন ও সদস্য রোকসানা আক্তার বিদ্যুৎ।

মানববন্ধনে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বেসরকারি সংস্থার (এনজিও) প্রতিনিধিরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

ইসলামপুরে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

আপডেট সময় ০৪:৪০:২৮ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০১৯