ঢাকা ০৭:২৫ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

খালেদার জামিনে হস্তক্ষেপের প্রতিবাদে জামালপুরে বিএনপির সমাবেশ

দলীয় কার্যালয়ের সামনে জামালপুর জেলা বিএনপির বিক্ষোভ সমাবেশ। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনে সরকারের হস্তক্ষেপের অভিযোগ তুলে এর প্রতিবাদে জামালপুরে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ৮ ডিসেম্বর বেলা ১২টার দিকে শহরের শহীদ ক্যাপ্টেন সালাহ উদ্দিন সড়কে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জামালপুর জেলা বিএনপির সহ-সভাপতি আমজাদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আইনজীবী শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি আনিছুর রহমান বিপ্লব, মো. সফিউর রহমান, মাওলানা কাজী মসিউর রহমান, যুগ্মসাধারণ সম্পাদক শহীদুল হক খান দুলাল, খন্দকার আহসানুজ্জামান রুমেল, সাংগঠনিক সম্পাদক লোকমান আহমেদ খান লোটন, শহর বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন বাবুল, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মিলন, জেলা যুবদলের সভাপতি ফিরোজ মিয়া ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম খান সজিব প্রমুখ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিনের আইনি প্রক্রিয়ায় সরকারের হস্তক্ষেপের তীব্র প্রতিবাদ ও সমালোচনা করেন। আসছে ১২ ডিসেম্বর জামিনের শুনানির দিনে খালেদা জিয়ার জামিন না হলে আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে বলে ঘোষণা দেন বক্তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

খালেদার জামিনে হস্তক্ষেপের প্রতিবাদে জামালপুরে বিএনপির সমাবেশ

আপডেট সময় ০৬:১৬:০১ অপরাহ্ন, রবিবার, ৮ ডিসেম্বর ২০১৯