ঢাকা ১২:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

এসএ গেমসে হ্যাট্টিক জয়ের স্বাদ নিলো বাংলাদেশ ক্রিকেট নারী দল

বাংলারচিঠিডটকম ডেস্ক : নিগার সুলতানা ও ফারজানা হকের জোড়া সেঞ্চুরির পর বোলারদের বিধ্বংসী বোলিং-এ নেপালে চলমান ১৩তম সাউথ এশিয়ান (এসএ) গেমসে হ্যাট্টিক জয়ের স্বাদ নিলো বাংলাদেশ ক্রিকেট নারী দল। সুলতানার ১১৩ ও ফারজানার ১১০ রানের সুবাদে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ২ উইকেটে ২৫৫ রান করে বাংলাদেশ।

জবাবে বাংলাদেশ বোলারদের তোপে ১২ দশমিক ১ ওভারে মাত্র ৬ রানে অলআউট হয় মালদ্বীপ। বল হাতে বাংলাদেশের রিতু মনি ও সালমা খাতুন ৩টি করে উইকেট নেন। মালদ্বীপের কোন ব্যাটসম্যানই দু’অংকের কোটা স্পর্শ করতে পারেননি। সর্বোচ্চ ২ রান করে আসে দশ নম্বর ব্যাটসম্যান শামিমা আলী ও মি. এক্সট্রার পক্ষ থেকে।

নেপালের পোখারায় টস জিতে প্রথমে ব্যাটিং করতে নামে বাংলাদেশ। শুরুটা খারাপই ছিলো তাদের। দুই ওপেনার ১৯ রানের মধ্যে প্যাভিলিয়নে ফিরেন। শামিমা সুলতানা ৫ ও সানজিদা ইসলাম ৭ রান করে ফিরে যান।

শুরুর ধাক্কাটা দ্রুত সামলে নিয়ে ব্যাট হাতে তান্ডব চালান সুলতানা ও ফারজানা। মালদ্বীপের বোলারদের বিপক্ষে আক্রমনাত্মক মেজাজে খেলতে থাকেন সুলতানা ও ফারজানা। তাই হাফ-সেঞ্চুরি তুলে সেঞ্চুরির স্বাদও নেন তারা।

সুলতানা ৫৯ বলে ও ফারজানা ৪৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন। শেষ পর্যন্ত অপরাজিতই থাকেন তারা। ১৪টি চার ও ৩টি ছক্কায় ৬৫ বলে সুলতানা অপরাজিত ১১৩ ও ফারজানা ২০টি চারে ৫৩ বলে অপরাজিত ১১০ রান করেন।

জবাবে বাংলাদেশ বোলারদের তোপের মুখে যাওয়ার আসার মিছিল করে মালদ্বীপের ব্যাটসম্যানরা। কোন ব্যাটসম্যানই ১৮ বলের বেশি খেলতে পারেননি। ইনিংসে আটজন ব্যাটসম্যান শুন্য রানে আউট হন।

ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের সুলতানা।

গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে ফাইনালে বাংলাদেশ। আগামী ৮ ডিসেম্বর ফাইনাল খেলবে সালমা খাতুনের দল।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

এসএ গেমসে হ্যাট্টিক জয়ের স্বাদ নিলো বাংলাদেশ ক্রিকেট নারী দল

আপডেট সময় ১০:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০১৯