ঢাকা ১২:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার

এসএ গেমসে তৃতীয় দিনে বাংলাদেশের তিনটি স্বর্ণ পদক জয়

বাংলারচিঠিডটকম ডেস্ক : এসএ গেমসে কারাতে ইভেন্ট থেকে বাংলাদেশের হয়ে তিনটি স্বর্ণ পদক জয় করেছেন আল আমিন, মারজান আক্তার প্রিয়া ও হুমায়রা আক্তার অন্তরা। নেপালের ললিতপুরের কারাতে একাডেমিতে ত্রয়োদশ এসএ গেমসে ৩ ডিসেম্বর তৃতীয় দিনে অনুষ্ঠিত হয়েছে এই ইভেন্টগুলো।

পুরুষদের ৬০ কেজি ওজন শ্রেণির কুমিত বিভাগের ফাইনালে পাকিস্তানি প্রতিপক্ষ জাফরকে ৭-৩ পয়েন্টে হারিয়ে বাংলাদেশকে দিনের প্রথম স্বর্ণ পদকটি এনে দেন আল আমিন।

আল আমিনের পর দেশের হয়ে দিনের দ্বিতীয় স্বর্ণ পদক জয় করেন মারজান আক্তার প্রিয়া। মহিলাদের ৫৫ কেজি ওজন শ্রেণির কুমিত কারাতে ইভেন্টের ফাইনালে তিনি ৪-৩ পয়েন্টে পরাজিত করেন পাকিস্তানের কাউসার সানাকে। এর আগে সেমি-ফাইনালে স্বাগতিক নেপালের মানিষ চৌধুরীকে ২-১ পয়েন্টে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন তিনি।

দিনের শেষ দিকে হুমাইরা আক্তার অন্তরা মহিলা কারাতের ৬১ কেজি ওজন শ্রেণির কুমিত ফাইনালে নেপালের আনু গুরংকে ৫-২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ পদক জয় করেন। আসরে এটি তার দ্বিতীয় স্বর্ন পদক। এর আগে গতকাল বাংলাদেশের হয়ে নিজের প্রথম স্বর্ণ পদকটি জয়ে করেছেন বাংলাদেশের এই কৃতি কারাতেকার। এ দিন বাংলাদেশের হয়ে প্রথম স্বর্ণ পদক জয় করেন দিপু চাকমা। রাঙ্গামাটির এই কৃতি অ্যাথলেট তায়কান্দো পুমস এর ২৯ বছর উর্ধ্ব ক্যাটাগরিতে স্বর্ণ পদক জয় করেছিলেন।

এ দিকে পুরুষদের হাই জাম্পে ২.১৬ মিটার উচ্চতা অতিক্রম করে ভারতের চেতন বালাসুবের সঙ্গে যৌথভাবে রৌপ্য পদক জয় করেছেন বাংলাদেশ দলের অ্যাথলেট মাহফুজুর রহমান। এটি ছিল তার নতুন জাতীয় রেকর্ডও। এর আগে বাংলাদেশের জাতীয় রেকর্ড ছিল ২.১৫ মিটার। ওই ইভেন্টে স্বর্ণ পদক জয় করেছেন ভারতের সাবেশ অনিল।

একই দিন উশু থেকে বাংলাদেশকে রৌপ্য পদক এনে দেন মোহাম্মদ ওমর ফারুক। তিনি ৯.৩৪ পয়েন্ট নিয়ে রৌপ্য পদকটি জয় করেন। এই ইভেন্টে ৯.৪৮ পয়েন্ট নিয়ে স্বর্ণ পদক জয় করেছেন স্বাগতিক নেপালের বিজয় সিনজালি।

এছাড়া উশুর মহিলা ক্যাটাগরিতে ৭.৫৩ পয়েন্ট নিয়ে শ্রীলংকার সৌম্য প্রভাকরের সঙ্গে যৌথভাবে ব্রোঞ্জ পদক জয় করেছেন বাংলাদেশের নূর বাহার বেগম। এই ইভেন্টে নেপালের সুষ্মিতা তামাং স্বর্ণ ও শ্রীলংকার পিএইচজি ওয়াতসালা রৌপ্য পদক জয় করেছেন।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

এসএ গেমসে তৃতীয় দিনে বাংলাদেশের তিনটি স্বর্ণ পদক জয়

আপডেট সময় ০৮:৩৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯