ঢাকা ০৮:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী প্রতিটি মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া আবশ্যক : রাষ্ট্রপতি দুর্গাপূজা পালনে সকল নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ-তুরস্কের মধ্যে বিমান চলাচল ও পর্যটন খাতে সহযোগিতা জোরদারের আহ্বান পর্যটন মন্ত্রীর মাদারগঞ্জে ২২ জনকে প্রায় ৯ লাখ টাকার ঋণ সহায়তা প্রদান কমরেড মনজুরুল খানের ৮১তম জন্মদিনে বিনামূল্যে চক্ষুচিকিৎসা সেবা নকলায় ভারতীয় ৩৭ বোতল এস্কাফ সিরাপসহ তরুণী আটক মাদারগঞ্জে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত ১২ দফা দাবিতে জামালপুরে নিকাহ রেজিস্ট্রারদের স্মারকলিপি পেশ ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

র‌্যাবের অভিযানে ময়মনসিংহ থেকে শিশুধর্ষণকারী গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার শিশুধর্ষণকারী মো. হাবিবুল্লাহ। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী শিশু ধর্ষণ মামলার আসামি মো. হাবিবুল্লাহকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব-১৪। ৩০ নভেম্বর বিকেলে অভিযান চালিয়ে ময়মনসিংহের টাউন হল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব সূত্রে জানা গেছে, ২৪ নভেম্বর শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মধুটিলা ইকোপার্কের জঙ্গলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার্থী ১১ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় শিমুলতলা গ্রামের মোহাম্মাদ উল্লাহ লালার ছেলে ভ্যানচালক মো. হাবিবুল্লাহর বিরুদ্ধে ২৫ নভেম্বর নালিতাবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়।

খবর পেয়ে র‌্যাবের জামালপুর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং আসামির মোবাইল নম্বর সংগ্রহ করে তথ্য প্রযুক্তির সহায়তায় অবস্থান নির্ণয় করে ধর্ষককে গ্রেপ্তারের চেষ্টা চালান।

এক পর্যায়ে ছয়দিন পর র‌্যাবের জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া এবং স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে র‌্যাবের একটি আভিযানিক দল ৩০ নভেম্বর বিকাল ৫টার দিকে ময়মনসিংহের টাউন হল মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় আসামি মো. হাবিবুল্লাহকে গ্রেপ্তার করা হয়।

৩০ নভেম্বর রাতে জামালপুর র‌্যাব কার্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসামি মো. হাবিবুল্লাহকে নালিতাবাড়ী থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রবীণদের স্বার্থরক্ষায় বাংলাদেশের বর্তমান সরকার সচেতন এবং সতর্ক রয়েছে : প্রধানমন্ত্রী

র‌্যাবের অভিযানে ময়মনসিংহ থেকে শিশুধর্ষণকারী গ্রেপ্তার

আপডেট সময় ১০:২২:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০১৯