ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ আগামী ১ জুন শিশু রামিসা হত্যা মামলার বিচার শুরু : আইনমন্ত্রী ঘুষি মেরে অটোচালকের নাক ফাটিয়ে দিলেন ট্রাফিক পুলিশ বিধবা ইয়াসমিনকে ঘর নির্মাণ করে দিচ্ছে মাদারগঞ্জ উপজেলা যুবদল আইন সহায়তা ফাউন্ডেশনের বগারচর ইউনিয়ন শাখার কমিটি অনুমোদন বাংলাদেশ আত্মনির্ভরশীল জ্বালানি ব্যবস্থার পথে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী রামিসা হত্যা মামলার বিচার ৫ থেকে ৭ দিনের মধ্যেই সম্পন্ন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মাদরাসাশিক্ষার্থী কন্যাশিশু নিখোঁজ ঈদযাত্রায় রেলে বাড়তি চাপের মধ্যেও শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই : রেলমন্ত্রী শেখ রবিউল আলম কিশোরীকে যৌন নিপীড়ন, কৃষক গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের উঠান বৈঠক পরিদর্শনে বিভাগীয় কমিশনার

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘ আয়োজিত উঠান বৈঠক পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

মাতৃমৃত্যু শূন্যের কোঠায় নামিয়ে আনা, নবজাতকের মৃত্যুরোধ, বাল্যবিয়ে প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন ও পাচার বন্ধ, স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন সামাজিক ইস্যু নিয়ে উন্নয়ন সংঘের এসআরএইচআরএমএনএইচ প্রকল্পের আওতায় প্রতিনিয়তই জেলার ৬৮টি ইউনিয়নের গ্রামে গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এছাড়া কমিউনিটি ক্লিনিকের কার্যক্রম সক্রিয়করণেও এই প্রকল্প ভূমিকা রেখে থাকে। ইউনিসেফ এর সহায়তায় উন্নয়ন সংঘ বাস্তবায়নাধীন দেওয়ানগঞ্জে প্রকল্পটি ২৭ নভেম্বর আকস্মিকভাবে পরিদর্শন করেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান।

কার্যক্রম পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জামালপুর স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ কবীর উদ্দিন, সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সুলাইমান হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক সৈয়দ আবু আহাম্মদ শাফি, দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম, ইউনিসেফ প্রতিনিধি মো. আমানুল্লাহ, নওশিন জাহান, ফিরুজ আহম্মেদ, উন্নয়ন সংঘের উপজেলা ব্যবস্থাপক বাদশা মিয়া প্রমুখ।

পরে বিভাগীয় কমিশনার চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ, চুকাইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, উপজেলা স্বাস্থ্যকেন্দ্র (হাসপাতাল) এর কার্যক্রম পরিদর্শন করেন।

কার্যক্রম পরিদর্শন শেষে উপজেলা সভাকক্ষে আয়োজিত এক সভায় বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান সারাদিনের বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের মন্তব্য করতে গিয়ে বলেন, ইউনিসেফ, উন্নয়ন সংঘসহ বিভিন্ন বেসরকারি সংস্থা যদি এভাবে সরকারের উন্নয়ন সহযোগী হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন তাহলে সরকারের চলমান উন্নয়ন ধারাবাহিকতা আরো গতি পাবে। তিনি উঠান বৈঠকের প্রশংসা করে বলেন, তৃণমূল পর্যায়ে মায়েদের যদি সচেতন করা যায় তাহলে সমাজ থেকে বল্যবিয়ে, নারী, শিশু নির্যাতন, মানব পাচার, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদসহ বিভিন্ন সামাজিক ব্যধিগুলো নির্মূল হবে।

বিভাগীয় কমিশনার উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উপজেলা পর্যায়ে সকল কর্মকর্তাদের এধরনের কার্যক্রম নিয়মিত পরিদর্শন এবং সহায়তা করার নির্দেশ দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সঙ্গে এডিবি প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

দেওয়ানগঞ্জে উন্নয়ন সংঘের উঠান বৈঠক পরিদর্শনে বিভাগীয় কমিশনার

আপডেট সময় ০৮:৪৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০১৯