ঢাকা ০১:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

জামালপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে জেলা তথ্য দপ্তরের দিনব্যাপী অনুষ্ঠান

জাতীয় শোক দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জামালপুর জেলা তথ্য দপ্তরের উদ্যোগে ১৫ আগস্ট দিনব্যাপী অনুষ্ঠান পালন করা হয়। জামালপুর সিংহজানি বালিকা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা, বঙ্গবন্ধুর জীবনীর ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রউফ। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন জেলা জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা নুরুন্নবী খন্দকার, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক বিশিষ্ট মানবাধিকারকর্মী জাহাঙ্গীর সেলিম প্রমুখ।

আলোচনা সভার আগে বঙ্গবন্ধুর জীবনালেখ্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে বঙ্গবন্ধুসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রীবৃন্দ অংশ নেন।

জেলা তথ্য কার্যালয় সূত্র জানায়, দিবসটি উপলক্ষে জেলা দায়রা জজ আদালতে, বানিয়াবাজার উচ্চ বিদালয় এবং জেলা শিল্পকলা একাডেমি এবং রাতে শহরের গুরুত্বপূর্ণ স্থানে বঙ্গবন্ধুর জীবনালেখ্যের ওপর তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

জামালপুরে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকীতে জেলা তথ্য দপ্তরের দিনব্যাপী অনুষ্ঠান

আপডেট সময় ০৯:৩৪:৩৮ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮