ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদ জানালেন মেহেদী নতুন ভোট কেন্দ্র চায় ইসলামপুরের টেংরাকুড়াবাসী মাদারগঞ্জে ভাঙারি ব্যবসায়ী ফকির আলীর মরদেহ উদ্ধার বকশীগঞ্জে অবৈধভাবে ৭২ বস্তা সার মজুদ, ব্যবসায়ীকে জরিমানা রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি নির্বাচন কমিশনের ভাবমূর্তি ও জনআস্থা সমুন্নত রাখার আহ্বান রাষ্ট্রপতির শিক্ষা ও প্রশিক্ষণে গড়ে উঠুক আগামীর বাংলাদেশ : শিক্ষামন্ত্রী মাদারগঞ্জে সেচ পাম্পে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে কৃষকের মৃত্যু মহানবী (সা.) এর আদর্শে শান্তি-সম্প্রীতির সমাজ গড়ার আহ্বান এলজিআরডি মন্ত্রীর

গোলাপি বলের টেস্টে ১০৬ রানে অলআউট বাংলাদেশ

বাংলারচিঠিডটকম ডেস্ক: ভারতের বিপক্ষে দিবা-রাত্রির টেস্টে টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে স্বাগতিক দলের পেস তোপে মাত্র ১০৬ রানেই অলআউট হয়েছে সফরকারী বাংলাদেশ। ভারতীয় বোলারদের তোপে সন্ধ্যা নামার আগেই ৩০ দশমিক ৩ ওভারে গুটিয়ে যায় বাংলাদেশ।

কলকাতার ইডেন গার্ডেন্সে গোলাপি বলে প্রথমে ব্যাট হাতে নেমে দেখেশুনেই খেলছিলেন বাংলাদেশের দুই ওপেনার সাদমান ইসলাস ও ইমরুল কায়েস। ৬ ওভার পর্যন্ত অবিচ্ছিন্নই ছিলেন তারা। তবে সপ্তম ওভারের তৃতীয় বলে ব্যক্তিগত ৪ আউট হন ইমরুল। ৪ দলীয় ১৫ রানে প্রথম উইকেট পতনের পর বাংলাদেশের ব্যাটিং লাইন-আপে ধস নামে। ৬০ রানের মধ্যে ছয় ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেন। অধিনায়ক মোমিনুল হক-মোহাম্মদ মিথুন-মুশফিকুর রহিম শূন্য রান করে ফিরেন। সাদমান ২৯ ও মাহমুদুল্লাহ রিয়াদ ৬ রান করে আউট হন।

নৈশ ভোজ বিরতির আগে ২৪ রানে আহত অবসর নেন লিটন দাস। পরবর্তীতে আর ব্যাট হাতে নামতে পারেননি তিনি। তার পরিবর্তে ‘কনকাশন সাব’ হিসেবে খেলতে নেমে ৮ রান করেন মেহেদি হাসান মিরাজ। এছাড়া নাইম হাসান ১৯, এবাদত হোসেন ১, আবু জায়েদ শূন্য রানে আউট হন। আল-আমিন ১ রানে অপরাজিত থাকেন।

বল হাতে ভারতের ইশান্ত শর্মা ২২ রানে ৫ উইকেট নেন। এছাড়া উমেশ যাদব ৩টি ও মোহাম্মদ সামি ২টি উইকেট নেন।

টেস্ট ক্রিকেট ইতিহাসে এই প্রথমবারের মত দিবা-রাত্রির টেস্ট খেলছে বাংলাদেশ ও ভারত।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশকে স্বনির্ভর করা বর্তমান সরকারের অঙ্গীকার : পানিসম্পদ মন্ত্রী

গোলাপি বলের টেস্টে ১০৬ রানে অলআউট বাংলাদেশ

আপডেট সময় ০৬:১১:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ নভেম্বর ২০১৯