ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

জামালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নে তিন বছরের নিহাদ ও চার বছরের শিশু রিফাত পুকুরের পানিতে ডুবে মারা গেছে। ১৫ আগস্ট সকালে তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর মধ্যপাড়া গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহাদ স্থানীয় দরিদ্র কৃষক মিরাজ উদ্দিনের ছেলে এবং রিফাত দরিদ্র কৃষক নাজিম উদ্দিনের ছেলে।

শিশু দুটির পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, তিতপল্লা ইউনিয়নের নারায়ণপুর মধ্যপাড়া গ্রামের দুই প্রতিবেশীর শিশুপুত্র নিহাদ ও রিফাত ১৫ আগস্ট সকাল আনুমানিক ১০টার দিকে নিখোঁজ হয়। তাদের স্বজনরা বাড়ির পাশের পুকুরসহ বিভিন্ন স্থানে খুঁজে কোনো সন্ধান না পেয়ে বাড়িতে কান্নাকাটি করছিলেন। বেলা ১২টার দিকে স্থানীয়রা বাড়ির পাশের পুকুরে শিশু দুটিকে মৃত অবস্থায় ভাসতে দেখে। পরে স্বজনরা পুকুর থেকে তাদের লাশ তুলে বাড়িতে নিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় নারায়ণপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সবার অগোচরে শিশু দুটি পুকুরে পড়ে গিয়ে পানিতে ডুবে মারা গেছে বলে পুলিশ, স্থানীয় লোকজন ও মৃত শিশুর স্বজনরা ধারণা করছেন। মৃত শিশুদের দেখতে বিপুল সংখ্যক লোক তাদের বাড়িতে ভিড় করেন।

স্থানীয় নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুল লতিফ মিয়া বাংলার চিঠি ডটকমকে বলেন, পুকুরের পানিতে পড়ে দুই শিশু মারা যাওয়ার কথা শুনে এসআই আব্দুল আলিমকে ঘটনাস্থলে পাঠাই। পানিতে পড়েই মারা গেছে বলে শিশু দুটির পরিবার জানিয়েছে। এ ব্যাপারে তাদের কোনো অভিযোগ না থাকায় মৃত শিশু দুটির লাশ তাদের স্বজনরা নিয়ে গেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

জামালপুরে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

আপডেট সময় ০৬:২৭:২৬ অপরাহ্ন, বুধবার, ১৫ অগাস্ট ২০১৮