ঢাকা ০৯:৪২ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা জামালপুরে রোটারি ক্লাবের উদ্যোগে মাদকবিরোধী শোভাযাত্রা অনুষ্ঠিত বকশীগঞ্জে ইউএনও’র অভিযানে ২৩ বস্তা সার জব্দ বীর মুক্তিযোদ্ধা আহসানুল করিমের দাফন সম্পন্ন, দেওয়া হয় রাষ্ট্রীয় সম্মান স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অপরাধে যুবকের কারাদণ্ড দেওয়ানগঞ্জে নদী থেকে শিশুর গলিত মরদেহ উদ্ধার ডেঙ্গু রোগীদের মশারি দিলেন যুবদলনেতা সোহেল রানা খান মাদারগঞ্জে ফ্রিজে ৪০ কেজি পচা মাংস, ব্যবসায়ীকে জরিমানা শেরপুর বার্ড ক্লাব ও শাইন এর উদ্যোগে বৃক্ষরোপণ বিএনপিনেতা শাহ মাসুদের নির্বাচনী গণসংযোগ, লিফলেট বিতরণ

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন জানুয়ারিতে

বাংলারচিঠিডটকম ডেস্ক : আগামী জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের (ইসি) ৫৩তম সভা শেষে ইসি সচিবালয়ের সচিব মো. আলমগীর হোসেন সাংবাদিকদের এ তথ্য জানান।

কমিশন সচিব বলেন, ‘আজকের সভায় এই দুই সিটির নির্বাচন বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী জানুয়ারিতে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটির ভোট করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। ১৫ নভেম্বরের পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।’

বিদ্যমান ভোটার তালিকা দিয়েই দুই সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ করা হবে উল্লেখ করে তিনি বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ঢাকার দুই সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ করা হবে।

তিনি বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। এই সিটিতে ভোট করার এখনো সময় না হওয়ায় মার্চের শেষ দিকে অথবা তার পরে নতুন ভোটার তালিকা দিয়ে এ সিটিতে ভোটগ্রহণ করা হবে।সূত্র:বাসস।

আপলোডকারীর তথ্য

স্থানান্তরের আবেদন নেই : জাল কাগজে বদলে গেল সম্ভাব্য মেম্বার প্রার্থীর ভোটার এলাকা

ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচন জানুয়ারিতে

আপডেট সময় ০৮:২৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯