ঢাকা ০৩:৩৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন দেশকে নিয়ে স্বপ্নযাত্রার পথে মাদকের প্রতিবন্ধকতা ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে শাপলা ফুল তুলতে গিয়ে বিলের পানিতে ডুবে শিশুর মৃত্যু জামালপুরে উন্নয়ন সংঘ সিডস প্রকল্পের উদ্যোগে বাল্যবিয়ে বন্ধে মানববন্ধন অনুষ্ঠিত সরকারি দপ্তরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগ মাদারগঞ্জের এক শিক্ষকের বিরুদ্ধে জামালপুরে জেন্ডার সহিংসতা রোধে কার্যদলের সভা অনুষ্ঠিত বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা বিজ্ঞানীদের মৌলিক গবেষণায় আত্মনিয়োগ করতে হবে : কৃষিমন্ত্রী অটোরিকশাচালক নায়েব হত্যার ঘটনায় ৬ জন গ্রেপ্তার মাদারগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নানা কর্মসূচির মধ্যে দিয়ে জামালপুরে জেলহত্যা দিবস পালিত

জেলহত্যা দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ। ছবি : শফিকুল ইসলাম শফিক

শফিকুল ইসলাম শফিক
বাংলারচিঠিডটকম

৩ নভেম্বর জেলহত্যা দিবস নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। ৩ নভেম্বর সকালে দিবসের শুরুতেই শহরের বকুলতলায় জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সন্ধ্যায় দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত ও বাংলাদেশের জন্য আত্মত্যাগকারী সকল শহীদদের আত্মার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ছানোয়ার হোসেন ছানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাবেক ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, আইনজীবী আমান উল্লাহ আকাশ, অধ্যক্ষ আশরাফ হোসেন তরফদার, মির্জা সাখাওয়াতুল আলম মনি ও সোহরাব হোসেন বাবুল, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক সালে সফি গেন্দা, সাংগঠনিক সম্পাদক আ ব ম জাফর ইকবাল জাফু, আব্দুল্লাহ আল আমিন চাঁন, ধর্ম বিষয়ক সম্পাদক রেজাউল করিম, দপ্তর সম্পাদক আসাদুজ্জামান আকন্দ বাবু, সদস্য অধ্যাপক আব্দুল হামিদ, সরোয়ার হোসেন শান্ত, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি আঞ্জুমনোয়ারা বেগম হেনা চৌধুরী, সাধারণ সম্পাদক হাসিনা আকাশ, জামালপুর সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মনিরা চৌধুরী, জেলা কৃষক লীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল চিশতী, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক নাজমুল আহসান জনি, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ।

বক্তারা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ৩ নভেম্বর জেলহত্যায় সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে জেল হত্যাদিবসের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। ৩ নভেম্বর বাঙালি জাতির বেদনার এই দিনের শপথ নিয়ে দেশ বিরোধী সকল ষড়যন্ত্রের মোকাবিলা করতে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তারা।

বক্তারা আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক শুদ্ধি অভিযান ও দুর্নীতি বিরোধী অভিযান সফল করতে সকল নেতাকর্মীদের সহযোগিতা দরকার। আগামী দিনে বিরোধী দলের সকল ষড়যন্ত্র মোকাবিলা করে, শেখ হাসিনার নেতৃত্বে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে সকলকে আওয়ামী লীগের পতাকাতলে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাহাদুরাবাদ-বালাসি রুটে দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের দাবিতে দেওয়ানগঞ্জে মানববন্ধন

নানা কর্মসূচির মধ্যে দিয়ে জামালপুরে জেলহত্যা দিবস পালিত

আপডেট সময় ১০:১৩:৪২ অপরাহ্ন, রবিবার, ৩ নভেম্বর ২০১৯