ঢাকা ১২:৪১ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী প্রশাসনের প্রতিটি স্তরে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : তথ্য প্রতিমন্ত্রী স্কুলজীবনে শিক্ষকদের স্মৃতি : শাহ মোহাম্মদ মনিরুজ্জামান প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ছাগল পেল ১২০ পরিবার মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয় : মির্জা ফখরুল রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী কাজী নজরুল আমাদের ভবিষ্যৎ প্রজন্মের প্রেরণার উৎস: প্রধানমন্ত্রী ১২ কেজি এলপিজির দাম কমলো ৩৫৭ টাকা অনলাইন জুয়া, ডিজিটাল বেটিং ও ম্যাচ ফিক্সিং ঠেকাতে ‘জুয়া প্রতিরোধ বিল, ২০২৬’ পাস সঙ্গীত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মানুষের মধ্যে অনন্য সেতুবন্ধ : মার্কিন রাষ্ট্রদূত

দেওয়ানগঞ্জে সিঁধকেটে ঘরে ঢুকে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, দুর্বৃত্ত আটক

ছবিটি প্রতীকী

ছবিটি প্রতীকী

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় সিঁধকেটে ঘরে ঢুকে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে তাকে ধারালো চাকু দিয়ে ক্ষতবিক্ষত করেছে মো. ঝরমনি (২১) নামের এক দুর্বৃত্ত। মেয়ের চিৎকার শুনে পাশের কক্ষ থেকে মা গিয়ে ওই দুর্বৃত্তকে ধরে গ্রামবাসীর সহায়তায় পুলিশে দিয়েছে।

গুরুতর আহত ওই ছাত্রীকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ২৩ অক্টোবর গভীর রাতে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। দুর্বৃত্ত ঝরমনি একই গ্রামের কৃষক সোনা মিয়ার ছেলে। ২৪ অক্টোবর থানায় মামলা দায়েরের পর আটক ঝরমনিকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।

নির্যাতনের শিকার ওই ছাত্রীর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, দেওয়ানগঞ্জ উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের দরিদ্র পরিবারের ওই মেয়েটি স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। ওই ছাত্রী ২৩ অক্টোবর রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত দেড়টার দিকে একই গ্রামের কৃষক সোনা মিয়ার ছেলে দুর্বৃত্ত ঝরমনি ওই ছাত্রীর কক্ষের সিঁধ কেটে ঘরে ঢুকে তাকে ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় ওই ছাত্রী চিৎকার দিলে ঝরমনি তাকে চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। ছাত্রীর চিৎকারে তার মা পাশের কক্ষ থেকে ছুটে গিয়ে ঝরমনিকে জাপটে ধরে তিনিও চিৎকার দেন। পরে প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ঝরমনিকে আটক করে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। স্থানীয় তারাটিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ রাতেই ওই বাড়ি থেকে তাকে আটক করে।

গুরুতর আহত ওই ছাত্রীকে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২৪ অক্টোবর বিকেলে ওই ছাত্রীর চাচা বাদী হয়ে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এ ব্যাপারে দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ছাত্রীকে ধর্ষণের চেষ্টা ও ধারালো চাকু দিয়ে আঘাত করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আসামি ঝরমনিকে আদালতের মাধ্যমে জামালপুর জেলহাজতে পাঠানো হয়েছে।’

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী

দেওয়ানগঞ্জে সিঁধকেটে ঘরে ঢুকে ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, দুর্বৃত্ত আটক

আপডেট সময় ০৮:৫৩:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯