ঢাকা ০৪:২০ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

ডোয়াইলে যুবলীগের কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের কমিটি গঠনের অনিয়ম সেচ্ছাচারিতার অভিযোগ উঠেছে। এ কমিটির বিরুদ্ধে ২১ অক্টোবর রাতে ডোয়াইল ইউনিয়ন যুবলীগের একাংশ প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ করেছে।

জানা গেছে, সরিষাবাড়ী উপজেলার আটটি ইউনিয়নের ওর্য়াড কমিটি গঠনের সিদ্ধান্ত অনুয়ায়ী ডোয়াইল ইউনিয়ন যুবলীগের চার সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত হয়। এ কমিটিতে কামাল হোসেনকে আহব্বায়ক ও তিনজনকে যুগ্ম-আহব্বায়ক করে ২৬ অক্টোবরের মধ্যে নয়টি ওয়ার্ড কমিটির তালিকা উপজেলা যুবলীগের কার্যালয়ে হস্তান্তর করার নির্দেশ রয়েছে। সেই নির্দেশনা অনুযায়ী ডোয়াইল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কামাল হোসেন অন্য সদস্যদের না জানিয়ে রাতারাতি মনগড়া তার পছন্দের লোক নিয়ে তালিকা করে নয়টি ওয়ার্ডের কমিটি গঠন করেছেন। এ নিয়ে ২১ অক্টোবর রাতে ডোয়াইল ইউনিয়নের যুবলীগের একাংশ ওই কমিটির বিরুদ্ধে স্থানীয় ডুলভিটি বাজার এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা যুবরীগের সদস্য লাল মিয়া, মোশারফ হোসেন, ডোয়াইল ইউনিয়ন যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মিল্টন মিয়া প্রমুখ।

ডোয়াইল ইউনিয়ন যুবলীগের আহবায়ক কামাল হোসেন বাংলারচিঠিডটকমকে বলেন, এ ইউনিয়নে নয়টি ওয়ার্ড যুবলীগ কমিটির সভাপতি-সম্পাদক পদ দুটি তালিকা ভুক্ত করা হবে। এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। মনগড়া স্বেচ্ছাচারিতার প্রশ্নই আসে না কমিটি গঠনে। তবে আগামী দু-একদিনের মধ্যে কমিটির সভাপতি-সম্পাদকের তালিকা ইউনিয়ন নেতৃবৃন্দের সমন্বয়ে চূড়ান্ত করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

ডোয়াইলে যুবলীগের কমিটি গঠনে অনিয়মের প্রতিবাদে বিক্ষোভ

আপডেট সময় ০৪:১৮:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ অক্টোবর ২০১৯