ঢাকা ০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

শেরপুরে তিন শিবির নেতার কারাদণ্ড

কারাদণ্ডপ্রাপ্ত দুই শিবির নেতা। ছবি : বাংলার চিঠি ডটকম

সুজন সেন, শেরপুর ॥
শেরপুরে তিন শিবির নেতাকে কারাদণ্ড দিয়েছে আদালত। সন্ত্রাস দমন আইনের মামলায় ওই তিন শিবির নেতাকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। ১৩ আগস্ট দুপুরে শেরপুরের বিশেষ জজ এম এ নূর এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত তিনজনের মধ্যে একজন পলাতক রয়েছে।

দণ্ডপ্রাপ্তরা হচ্ছেন নালিতাবাড়ী উপজেলার দোহালিয়া গ্রামের মাঞ্জান আলীর ছেলে আবু মাসুম ওরফে মাসুদ (৩০), একই উপজেলার পূর্ব চাঁদগাঁও গ্রামের আব্দুল হাইয়ের ছেলে দেলোয়ার হোসেন (২৮) ও আব্দুল জব্বারের ছেলে রবিউল ইসলাম (২৫)।

মামলার নথি সূত্রে জানা যায়, ২০১৫ সালের ৪ জুন বিকেলে নালিতাবাড়ী উপজেলার নন্নী উত্তরবন্দ জামে মসজিদে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও নাশকতার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিলেন তারা। বৈঠকের সংবাদ পেয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে রাষ্ট্রবিরোধী জিহাদী বই ও প্রচারপত্রসহ তাদেরকে আটক করে।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

শেরপুরে তিন শিবির নেতার কারাদণ্ড

আপডেট সময় ০৫:৪৬:২৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অগাস্ট ২০১৮