ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

সানন্দবাড়ীতে ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেপ্তার

পুলিশের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি জাকির হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে ১৪ অক্টোবর অভিযান চালিয়ে ২৫০টি ইয়াবা বড়িসহ জাকির হোসেন (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ। তিনি কুড়িগ্রামের রৌমারী উপজেলার নতুন বন্দর গ্রামের আশরাফুল মজিদের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদ পেয়ে সানন্দবাড়ী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক হাবিবুর রহমানের নেতৃত্বে উপপরিদর্শক (এসআই) সোহেল রানা পুলিশ ফোর্স নিয়ে সানন্দবাড়ী বাজারে চেকপোস্ট বসান। এ সময় ২৫০টি ইয়াবা বড়িসহ মাদক কারবারি জাকির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদালতের মাধ্যমে জামালপুর জেল হাজতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সানন্দবাড়ীতে ইয়াবাসহ একজন মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৭:৩৬:১৭ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০১৯