ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

রাজন সাহার সুরে পুতুলের কণ্ঠে বর্ষাময় দিনের গান

ক্লোজআপ তারকা পুতুল

ক্লোজআপ তারকা পুতুল

বাংলারচিঠিডটকম ডেস্ক : বর্ষার চেহারা ধারণ করা শারদীয়ার এক বৃষ্টিময় দিনকে কণ্ঠে তুললেন ক্লোজআপ তারকা পুতুল। চোখের কোণে জল শিরোনামে গানটি রাজধানীর ধানমন্ডি এলাকার স্টুডিও জয়াতে কণ্ঠে দেওয়ার কাজ সম্প্রতি সম্পন্ন হয়েছে। মাহতাব হোসেনের লেখা গানে সুর ও সঙ্গীত আয়োজন করেছেন রাজন সাহা।

ইতোমধ্যে গানের একটি প্রমো ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছেন রাজন সাহা। গানটি সম্পর্কে পুতুলের অভিমত, অনেকদিনের ইচ্ছে ছিলো রাজন দা’র সুরে গান গাওয়ার। অবশেষে গতকাল সেই ইচ্ছেটা পূরণ হলো আমার। গানের কথাও এক কথায় অসাধারণ। মন ছুঁয়ে গেছে। রাজন দা’র গুছিয়ে কাজ করার সুদূরপ্রসারী পরিকল্পনা আমার ভীষণ ভালোলেগেছে। মনোমুগ্ধকর কাব্যিক গীতিকবিতা আর মনের মতো সুর, সবমিলিয়ে একটি দুর্দান্ত গান হয়েছে। আমি খুবই আশাবাদী গানটি নিয়ে।

চোখের কোণে জল গানটি শিগগিরই একটি ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মানবিক রাষ্ট্র গঠনে গণমাধ্যমের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

রাজন সাহার সুরে পুতুলের কণ্ঠে বর্ষাময় দিনের গান

আপডেট সময় ০২:১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯