ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার শেরপুরে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা জামালপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জামালপুরে অপরাধমুক্ত সমাজ গঠনে শোভাযাত্রা, কমিউনিটি সমাবেশ মাদারগঞ্জে এসএসসি পরীক্ষার্থী কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার ৬ সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী মাদকাসক্ত যুবকের এক বছরের বিনাশ্রম কারাদণ্ড শেরপুরে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা

ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম

‘নিয়ম মেনে অবকাঠামো গড়ি, জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি’ এই প্রতিপাদ্যের আলোকে জামালপুরের ইসলামপুর উপজেলায় ১৩ অক্টোবর আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে ১৩ অক্টোবর সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আইনজীবী এস এম জামাল আব্দুন নাসের বাবুল। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান শাহীন, আব্দুল মালেক, আব্দুস সালাম প্রমূখ।

আলোচনা সভা শেষে দুর্যোগ সহনীয় ঘর উদ্বোধন ও দুর্যোগ প্রস্তুতি মোকাবেলার লক্ষ্যে জানান দিতে ইউনিয়ন পরিষদে মাইক ও রেডিও বিতরণ করা হয়। এতে মহিলা বিষয়ক অধিদপ্তর, রেড ক্রিসেন্ট, ফায়ার সার্ভিস কর্মীসহ বিভিন্ন সংস্থা কর্মকতারা অংশ নেয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

ইসলামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

আপডেট সময় ০৭:১২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯