ঢাকা ০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে কন্যা শিশু দিবস পালিত

জাতীয় কন্যা শিশু দিবসের আলোচনা সভায় বক্তব্য রাখেন দশম শ্রেণির ছাত্রী মেহেরিয়া চৌধুরী কথা। ছবি : বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘কন্যা শিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যের আলোকে ৩০ সেপ্টেম্বর জামালপুরে পালিত হয় জাতীয় কন্যা শিশু দিবস। এ উপলক্ষে সকালে জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জামালপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী মেহেরিয়া চৌধুরী কথা।

বৃষ্টি থাকার কারণে শোভাযাত্রা করা না গেলেও আলোচনা সভায় প্রচুর সংখ্যক কন্যা শিশু ও মায়েরা উপস্থিত হন। দিবসটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক কার্যালয়ের উপপরিচালক মছিরুন নেছা, উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, আইআইআরসিসিএল প্রকল্পের সমাজকর্মী আরজু মিয়া, মহিলা বিষয়ক কার্যালয়ের ট্রেড প্রশিক্ষক হামিদা চৌধুরী, শবনম মোস্তারী, একজন কন্যা শিশুর মা আমিনা বেগম প্রমুখ। আলোচনা সভা শেষে কবিতা আবৃত্তি করে সবাইকে মুগ্ধ করে কন্যা শিশু রাইসা ইসলাম।

সভায় বক্তারা কন্যা শিশুদের সুরক্ষায় অভিভাবকদের আরো সচেতন হবার আহ্বান জানান। তারা বলেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর নির্ভর করে সন্তানদের সুরক্ষা দেওয়া সম্ভব নয়। নিজেদের মধ্যে নিরাপত্তাবেষ্ঠনী গড়ে তুলতে হবে।

অনেক অভিভাবক অসচেতনভাবে এবং সন্তানদের চাহিদা মোতাবেক হাতে স্মার্টফোন তুলে দেন। কিশোর-কিশোরীদের হাতে মুঠোফোন তুলে দেওয়া মানেই সর্বনাশ ঢেকে আনা। মেয়েদের ধর্মীয় অনুশাসন এবং সুস্থ ধারার সংস্কৃতি চর্চায় আগ্রহী করে তোলার প্রতি বক্তারা গুরুত্বারোপ করেন। বিদ্যালয়ে প্রচলিত শিক্ষার পাশাপাশি সহশিক্ষার ব্যবস্থা জোরদার করারও আহ্বান জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে কন্যা শিশু দিবস পালিত

আপডেট সময় ০৬:৫৪:৩১ অপরাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯