
লিয়াকত হোসাইন লায়ন, ইসলামপুর
বাংলারচিঠিডটকম
জামালপুরের ইসলামপুর উপজেলা থেকে ইয়াবা ও হিরোইনসহ আনিছুর রহমান (৩৮) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ২৩ সেপ্টেম্বর গভীর রাতে উপজেলার দক্ষিণ দরিয়াবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি মেলান্দহ উপজেলার বীর হাতিজা গ্রামের মৃত আব্দুল্লাহ মেম্বারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ সেপ্টেম্বর গভীর রাতে ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন মিয়ার নেতৃত্বে একদল পুলিশ দক্ষিণ দরিয়াবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় ২০টি ইয়াবা বড়ি ও ২০ গ্রাম হিরোইনসহ মাদক কারবারি আনিছুর রহমানে গ্রেপ্তার করা হয় । তিনি একাধিক মামলার আসামি।
এএসপি সুমন মিয়া জানান, জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেনের মাদকমুক্ত সমাজ গড়ার যে অঙ্গীকার তা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, গ্রেপ্তার মাদক কারবারি আনিছুর রহমানকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।
বাংলার চিঠি ডেস্ক : 



















