ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

জামালপুরে ডেমোক্রেসির গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

বৈঠকে অংশগ্রহণকারীবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বিভিন্ন সড়ক সংস্কার, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ১৯ সেপ্টেম্বর সকালে শহরের তমালতলায় একটি রেস্তোরাঁয় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

গোলটেবিল বৈঠকে জামালপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক আইনজীবী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক আকন্দ, পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুব্রত তরফদার, পৌর কাউন্সিলর হেলাল উদ্দিন ও জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা আলোচনায় অংশ নেন।

গোলটেবিল বৈঠকে অংশগ্রহণকারীরা সড়ক সংস্কার, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত তিনটি সমস্যা ও সমাধানের উপায়ের সুপারিশমূলক প্রস্তাবনা পৌরসভার প্যানেল মেয়র ও প্রকৌশলীর কাছে হস্তান্তর করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ময়মনসিংহ অঞ্চলের কো-অডিনেটর নিরুপমা ভৌমিক। এ সময় পৌর কর্তৃপক্ষ সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন। গোলটেবিল বৈঠক সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের দুই রাজনৈতিক ফেলো বিএনপিনেতা শাহ মো. আব্দুল্লাহ আল মাসুদ ও আওয়ামী লীগ নেতা প্রভাষক সামিউল আওয়াল ডনি।

বৈঠকে রাজনৈতিক ফেলো ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা ইয়াসমিন লিটা, সেলিনা বেগম, নাজনিন আক্তার রুমি, মাকসুদ বিন জালাল প্লাবন, মাস্টার ট্রেইনার গোলাম রব্বানী ও আবুল কালাম আজাদসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষক, সমাজসেবক, নারীনেত্রী, আইনজীবী, সাংবাদিকসহ পৌর নাগরিক প্রতিনিধিরা অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

জামালপুরে ডেমোক্রেসির গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:১৩:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯