ঢাকা ০২:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

সহকারী শিক্ষক ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবি

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে মানববন্ধন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর
বাংলারচিঠিডটকম

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবিতে জামালপুরে মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি পেশ করেছেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জামালপুর সদর ও পৌর শাখার শিক্ষক নেতৃবৃন্দ। ১৯ সেপ্টেম্বর বিকেলে জামালপুর সদর উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি আলফাজ উদ্দিনের সভাপতিত্বে ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কামরুল হাসান, বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি জেলা শাখার সভাপতি তপন কুমার সরকার ও বাংলাদেশ কল্যাণ প্রাথমিক শিক্ষক সমিতি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান চৌধুরী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি এ দেশের সবচে প্রাচীন ও সর্ববৃহৎ পেশাজীবী সংগঠন। ১৯৭৩ সালে এ সংগঠনের অনুরোধে ও দাবির প্রেক্ষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একটি অধ্যাদেশের মাধ্যমে ৩৭ হাজার ৬৭২টি প্রাথমিক বিদ্যালয় ও শিক্ষকগণকে সরকারি চাকরির মর্যদা দেন।

বক্তারা বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে ২৬ হাজার ১৯৩টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেন এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির দাবির প্রেক্ষিতে ৯ মার্চ ২০১৪ সালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা ও সহকারী শিক্ষকদের বেতন স্কেল একধাপ উন্নীত করেন।

শিক্ষকরা আরও বলেন, প্রধানমন্ত্রী ওই সময় সহকারী শিক্ষকদের বেতন আরো বৃদ্ধি করা হবে বলে আশ্বস্ত করেছিলেন। কিন্তু প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির মর্যাদাসহ ১০ম গ্রেড এবং সহকারী শিক্ষকদের বেতন স্কেল বৃদ্ধির সেই প্রতিশ্রুতি এখনো বাস্তবায়িত হয়নি। তাই তারা সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবি জানান। মানববন্ধন শেষে জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা ইয়াসমিনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

সহকারী শিক্ষক ১১তম ও প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে বেতন নির্ধারণের দাবি

আপডেট সময় ০৭:০৪:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৯