ঢাকা ০২:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বকশীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বদিউজ্জামান বদি (৩৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। ১৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে স্থানীয় দশানী নদীতে মাছ ধরতে গিয়ে তার মৃত্যু হয়। বদিউজ্জামান বদি সাধুরপাড়া ইউনিয়নের চরকামালের বার্ত্তী গ্রামের ইউনুস আলীর ছেলে।

স্থানীয়রা জানান, ১৫ সেপ্টেম্বর রাত থেকে মুষলধারে বৃষ্টি ও বজ্রপাত হচ্ছিল। বৃষ্টির মধ্যেই দশানী নদীতে জাল দিয়ে মাছ ধরতে যান বদিউজ্জামান বদি। ১৬ সেপ্টেম্বর সকাল ১০টার দিকে মাছ ধরার সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বজ্রপাতে নিহতের ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সহজপাঠ ফাউন্ডেশনের উদ্যোগে সরিষাবাড়ীতে হয়ে গেল ঘুড়ি উৎসব

বকশীগঞ্জে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু

আপডেট সময় ০৬:৩৪:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০১৯