ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

নকলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের বাবার কারাদণ্ড

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলার বাড়ইকান্দি গ্রামের হাজী জমির উদ্দিন দাখিল মাদরাসার ৭ম শ্রেণির ছাত্রী রিপা আক্তারকে বাল্যবিয়ে দেওয়ার অপরাধে তার বাবা রফিকুল ইসলামকে (৪০) সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রফিকুল ইসলাম পশ্চিম নকলার মৃত আবুল হোসেনের ছেলে।

১৩ সেপ্টেম্বর রাত আনুমানিক আটটার দিকে নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম জাহিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বিয়ে দেওয়ায় এই দণ্ডাদেশ দেন।

জানা যায়, রফিকুল ইসলাম তার অপ্রাপ্ত বয়স্ক জ্যেষ্ঠ মেয়ে রিপা আক্তারকে বিয়ে দিচ্ছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে ১৩ সেপ্টেম্বর রাতে ভ্রাম্যমাণ আদালতের দল বিয়ে বাড়িতে হাজির হলে বরপক্ষ পালিয়ে যায়। এ সময় মেয়ের বাবা রফিকুল ইসলামকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

নকলায় বাল্যবিয়ে দেওয়ার অপরাধে কনের বাবার কারাদণ্ড

আপডেট সময় ০৩:১৬:৪৪ অপরাহ্ন, শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৯