ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

বাংলারচিঠিডটকম ডেস্ক : ওপেনার মাহমুদুল হাসান জয়ের সেঞ্চুরিতে স্বাগতিক শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করল বাংলাদেশের যুবারা।

অনুর্ধ-১৯ এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের ১১তম ও বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে ১০ সেপ্টেম্বর বাংলাদেশের যুবারা ৪২ রানে হারিয়েছে শ্রীলংকান যুবাদের।

শ্রীলংকার মোরাতুয়ায় অনুষ্ঠিত ম্যাচে টস জিতে আগে ব্যাটিং করে জয়ে সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৭৩ রানের বড় সংগ্রহ করে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। ১৪০ বল মোকাবেলায় ১২ বাউন্ডারিও ২ ওভার বাউন্ডারিতে ১২৬ রান করেন জয়। এছাড়া ৭৫ বল মোকাবেলায় ৪ বাউন্ডারিতে তৌহিদ হৃদয় করেন ৫০ রান। শ্রীলংকার দিলশান মাদুশাংকা ৫৪ রানে নেন ৩ উইকেট।

এরপর জয়ের জন্য ২৭৪ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪৭, ৪ওভারে সব ক’টি উইকেটে হারিয়ে ২৩১ রান করতে সক্ষম হয় শ্রীলংকা। স্বাগতিক ব্যাটসম্যানদের কেউই বড় ইনিংস খেলতে ব্যর্থ হলে ৪২ রানে জয় পায় বাংলাদেশের যুবারা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন অধিনায়ক নিপুন ধনঞ্জয়া পেরেরা।

রাকিবুল হাসান তিনটি এবং শরিফুল ইসলাম ও আশরাফুল ইসলাম শিকার করেন দুইটি করে উইকেট।

বাংলাদেশ ও শ্রীলংকা উভয়েই ইতোমধ্যে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে। গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে বাংলাদেশ আগামী ১২ সেপ্টেম্বর আফগান যুবাদের মোকাবেলা করবে। একই দিন আরেক সেমিফাইনালে শ্রীলংকার প্রতিপক্ষ ভারত। সূত্র:বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

শ্রীলংকাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশের যুবারা

আপডেট সময় ০৭:০৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০১৯