ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক জুলাই গণঅভ্যুত্থান দিবস : বিএনপিনেতা ফিরোজ মিয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে ১১ দলের গণমিছিল জুলাই গণঅভ্যুত্থান দিবস : জামালপুরে বিজয় মিছিল সমাবেশ হাসিনাবিরোধী আন্দোলনে এক ছিলাম, এখনও এক থাকতে হবে : শামীম তালুকদার অভিনন্দন তরুণ প্রতিশ্রুতিশীল চিকিৎসক জুনায়েদ বিন জাকিরকে অর্থ আত্মসাত : আল আকাবা সমিতির পরিচালক ওয়াহেদ গ্রেপ্তার বকশীগঞ্জে ঐতিহাসিক জুলাই স্মরণে শোভাযাত্রা আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে মাদকাসক্ত যুবকের ৩ মাসের কারাদণ্ড

জামালপুরে জন্মাষ্টমী উদযাপিত

জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দ-উৎসবের মধ্যদিয়ে ২৩ আগস্ট জামালপুরে সনাতন ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও লীলাকীর্তণের উদ্বোধন করা হয়েছে।  বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখা ও শ্রীশ্রী রাধামোহন জিউ মন্দির (ঠাকুরবাড়ি) পরিচালনা পরিষদ জামালপুর।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা শাখার সভাপতি প্রদীপ কুমার সোম রানুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের অধ্যাপক জয়শ্রী রায়, শ্রীশ্রী রাধামোহন জিউ মন্দির (ঠাকুরবাড়ী) পরিচালনা পরিষদের সহ-সভাপতি অজয় পাল বাবু ও জামালপুর জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, জেলা শাখার নেতৃবৃন্দ, শ্রীশ্রী রাধামোহন জিউ মন্দির (ঠাকুরবাড়ী) পরিচালনা পরিষদ জেলা শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে শহরের প্রধান সড়কে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় নেতৃত্ব দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

জামালপুরে জন্মাষ্টমী উদযাপিত

আপডেট সময় ১০:৩৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অগাস্ট ২০১৯