ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার টাকা ফেরতের দাবিতে মাদারগঞ্জ উপজেলা পরিষদ ঘেরাও, অনির্দিষ্টকালের কর্মসূচি ঘোষণা বকশীগঞ্জ সীমান্তে ৫৬৭টি ভারতীয় কসমেটিকস পণ্য জব্দ জামালপুরে যুবদল-স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল জামালপুর রেড ক্রিসেন্ট ইউনিটের ভাইস-চেয়ারম্যান জিলানী, লিয়ন সেক্রেটারি শ্রীবরদীতে ফলবান কলাগাছ কর্তন : গ্রেপ্তার ২ বুকের পাটা থাকলে এখনই আসেন, ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে চাই না : তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান সরিষাবাড়ী উপজেলা যুব ইউনিয়ন কমিটিতে সভাপতি রানা, এনায়েত সাধারণ সম্পাদক নির্বাচিত বকশীগঞ্জে মাধ্যমিক বিদ্যালয়ে চলছে প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

ইসলামপুরে জাতীয় শোক দিবস পালিত

ইসলামপুর উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করে ফুল দিয়ে শ্রদ্ধা জানান সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় যথাযোগ্য মর্যাদায় উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ ১২টি ইউনিয়নে দিনব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।

জানা গেছে, সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে এক শোকর‌্যালি বের হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ইসলামপুর উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইসলামপুরে শোকর‌্যালি বের করা হয়। ছবি : লিয়াকত হোসাইন লায়ন

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফরিদুল হক খান দুলাল, সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার লাকী, সহকারী পুলিশ সুপার সুমন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি জামান আবু নাছের চার্লেস চৌধুরী ও সাধারণ সম্পাদক আইনজীবী আব্দুস সালাম, ইসলামপুর পৌরসভার মেয়র আব্দুল কাদের সেখ, মুক্তিযোদ্ধা মানিকুল ইসলাম, ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল্লাহ আল মামুন প্রমুখ।

সভায় দলীয় নেতাকর্মী ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। পরে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরাল উদ্বোধন করে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আপলোডকারীর তথ্য

জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত

ইসলামপুরে জাতীয় শোক দিবস পালিত

আপডেট সময় ১০:১৩:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০১৯