ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার জামালপুরে ৩ আসামির যাবজ্জীবন কারাদণ্ড মাদকাসক্ত বাবাকে পুলিশে দিলেন ছেলে জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু কোনো শিশু স্কুলের বাইরে থাকবে না, প্রতিটি শিশুই শিখবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী র‌্যাবের অভিযান : দেওয়ানগঞ্জে ৪০ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি বিতরণ

সরিষাবাড়ীতে বুদ্ধি প্রতিবন্ধী শিক্ষার্থীদের উপবৃত্তি বিতরণ করা হয়। ছবি : বাংলারচিঠিডটকম

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় ২৮৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়েছে। ৩১ জুলাই সকালে উপজেলা সমাজ সেবা অফিসের উদ্যোগে বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের মিলনায়তনে শিক্ষা উপবৃত্তি বিতরণ করা হয়।

উপজেলা সমাজ সেবা অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার ২০১৮-২০১৯ অর্থ বছরে ৬ মাসের ৪ স্তরে ২৮৯ জন প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে উপবৃত্তি বিতরণ করা হয়েছে। প্রাথমিক স্তরের ১৯৬ জনকে ৭০০ টাকা, মাধ্যমিকে স্তরে ৬৭ জনকে ৭৫০ টাকা, উচ্চ মাধ্যমিক স্তরে ১৭ জনকে ৮৫০ টাকা, উচ্চতর স্তরে ৯ জনকে এক হাজার ২০০ টাকা করে প্রতি শিক্ষার্থীকে ৬ মাসের জন্য এ উপবৃত্তি দেওয়া হয়েছে।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমানের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমেদ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন সরিষাবাড়ী বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছুর রহমান, মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান মানুসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই

সরিষাবাড়ীতে প্রতিবন্ধী শিক্ষা উপবৃত্তি বিতরণ

আপডেট সময় ০৯:০৭:১২ অপরাহ্ন, বুধবার, ৩১ জুলাই ২০১৯