ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারে পদক্ষেপ নিয়েছে সরকার : আইনমন্ত্রী স্বাধীনতা পুরস্কার হস্তান্তর করেছেন প্রধানমন্ত্রী ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রতারক কন্টেন্ট ক্রিয়েটর মনির গ্রেপ্তার মুন মেমোরিয়ালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা বকশীগঞ্জের কৃষকেরা বিনামূল্যে পেল বীজ সার গণপরিবহনে যাত্রীবান্ধব সেবার দাবিতে সনাকের মানববন্ধন শেরপুরে ১ লাখ ৬১ হাজার শিশুকে হামের টিকা দেওয়া হবে টাইমের ২০২৬ সালের ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় তারেক রহমান আগামী দুই মাসেও জ্বালানি তেলের সমস্যা হবে না : জ্বালানি মুখপাত্র

দেশকে দুর্যোগসহনীয় হিসেবে গড়ে তুলতে চাই : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ও ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মো. এনামুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

শফিকুল ইসলাম শফিক, জামালপুর সংবাদদাতা
বাংলারচিঠিডটকম

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বন্যার্তদের উদ্দেশে বলেছেন, দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। ত্রাণনির্ভর নয়, দেশকে দুর্যোগসহনীয় হিসেবে গড়ে তুলতে চাই।

২৬ জুলাই দুপুরে জামালপুরের ইসলামপুর পৌরসভার সওদাগর হাজি রাইস মিল প্রাঙ্গণে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে জেলা প্রশাসন আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, দেশে আর মঙ্গা নেই। মঙ্গা বলতে গালি দেওয়াকে বোঝাতো। মঙ্গা দূর করা সম্ভব হয়েছে সরকারের কৃষি প্রণোদনার কারণে। কৃষক স্বল্পমূল্যে বীজ ও সারসহ বিভিন্ন কৃষি উপকরণ সহজে পাচ্ছে। ফলে কৃষি ক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি পেয়েছে।

কৃষিমন্ত্রী অভিযোগ করেন, বিএনপি জামায়াত আন্দোলনে ব্যর্থ হয়ে এখন গুজব রটিয়ে সরকারের পতন ঘটাতে চায়। অগ্নিসংযোগ করে তারা সরকারের পতন ঘটাতে পারেনি- গুজব রটিয়েও তারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে পারবে না।

অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মো. এনামুর রহমানও বন্যার্তদের উদ্দেশে বক্তব্য রাখেন। তিনি বলেন, দেশে বন্যা হবে। তবে জনপদ বন্যা কবলিত হবে না। দেশের সবগুলো নদীতে বাঁধ নির্মাণের পরিকল্পনা রয়েছে সরকারের। বন্যায় যারা গৃহহীন হয়েছে তাদের জন্য দুর্যোগসহনীয় ঘর তৈরি করে দেওয়া হবে। সারা দেশে ৩ লাখ দুর্যোগসহনীয় ঘর তৈরির প্রকল্প হাতে নিয়েছে সরকার।

ত্রাণ প্রতিমন্ত্রী আরো বলেন, পর্যাপ্ত ত্রাণ মজুদ আছে। আমরা বন্যার পূর্বাভাস পাওয়ার সঙ্গে সঙ্গে বন্যাপ্রবণ জেলাগুলোতে ত্রাণ পাঠিয়েছি। চাহিদা অনুযায়ী ত্রাণ সরবরাহ অব্যাহত রয়েছে। যত দিন দুর্গত মানুষ ঘরে ফিরে না যাবে তত দিন পর্যন্ত ত্রাণ বিতরণ অব্যাহত থাকবে। এ সময় প্রতিমন্ত্রী জেলা বন্যা আশ্রয় কেন্দ্রসহ দুর্গম এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য একটি করে ইঞ্জিনচালিত নৌকা দেওয়ার ঘোষণা দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য মির্জা আজম ও মো. ফরিদুল হক খান দুলাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়োর জ্যেষ্ঠ সচিব শাহ কামাল, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয় সম্পাদক সুজিত রায় নন্দী, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাঁপা, তথ্য ও গবেষণা সম্পাদক আইনজীবী আফজাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মারুফা আক্তার পপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ।

পরে কৃষিমন্ত্রী ও ত্রাণ প্রতিমন্ত্রী বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জনজীবনে শান্তি ও নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

দেশকে দুর্যোগসহনীয় হিসেবে গড়ে তুলতে চাই : কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক

আপডেট সময় ০৭:৫৯:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুলাই ২০১৯