ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

বাংলারচিঠিডটকম ডেস্ক: রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের ওপরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে এক কলেজ ছাত্র নিহত ও তার ২ বন্ধু আহত হয়েছে। ৬ জুন দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রের নাম ইমন (২০)। আহতরা হলেন, সোহাগ (১৯) ও নাদিম (২০)। নিহত ইমন ঢাকা সিদ্ধেশ্বরী ডিগ্রি কলেজের অনার্সের ছাত্র। তিনি রাজধানীর শনির আখড়া, শেখদি বটতলা এলাকায় থাকতেন।

ডিএমপি ওয়ারী থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন কুমার ৬ জুন বিকেলে জানান, ৬ জুন দুপুর সোয়া ২টার দিকে ৩ বন্ধু একটি মোটরসাইকেলে করে যাত্রাবাড়ীর শেখদী বটতলা এলাকার বাসা থেকে ঢাকা যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভার দিয়ে শহীদ মিনারে যাচ্ছিলেন। এসময় সালাউদ্দিন হাসপাতালের কাছে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ফ্লাইওভারের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগলে তারা ছিঁটকে পড়ে। এতে মোটরসাইকেলের পিছনে থাকা ইমনের মাথা রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। পরে পথচারীরা তিনজনকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইমনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, সোহাগ ও নাদিমের মাথায় হেলমেট থাকায় তারা বেঁচে গেছেন।

তিনি জানান, ইমনের মৃতদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা আছে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্র নিহত

আপডেট সময় ০৭:৪৭:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০১৯