ঢাকা ০৭:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি হয়েছে : ইকবাল হাসান মাহমুদ অনিরাপদ খাদ্যের স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধে আলোচনা সভা অনুষ্ঠিত বিজিবির অভিযানে ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার ইসলামপুরে বৃদ্ধ দম্পত্তি চায় নিরাপদ ঘর, দুমুঠো খাবারের নিশ্চয়তা ইসলামপুরে পৃথক স্থানে বজ্রপাতে দু’জনের মৃত্যু হিউম্যান রাইটস ভয়েস বাংলাদেশের বকশীগঞ্জ শাখার সাধারণ সম্পাদক হলেন সাঈদ ঝর্নায় জ্বালানি তেল না আসায় ভোগান্তিতে ইসলামপুরবাসী আওনা ইউপি চেয়ারম্যান মেম্বারদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত সৌদি আরবে বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, মদিনায় দাফন

ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলারচিঠিডটকম ডেস্ক: বহুদিন পর এবারের সড়ক পথে ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘ইতিহাসে এমন স্বস্তিদায়ক ঈদ যাত্রা হয়নি। সংশ্লিষ্ট সব বিভাগের সবাইকে সমন্বয় করে কাজ করতে বলা হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশ হচ্ছে, বাড়ি ফেরা মানুষের যাত্রা স্বস্তিদায়ক করা। বৃষ্টি হলে গাড়ি ধীরগতিতে চলতে পারে। ফেরার পথেও যেন শোভন ও নিরাপদ হয় সরকার সে চেষ্টা করছে। শুধু ঈদ নয়, সারা বছর সড়ক এরকম স্বস্তিদায়ক থাকবে।’

ওবায়দুল কাদের ৩ জুন সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে একথা বলেন।

মন্ত্রী বলেন, এখন গণপরিবহনে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে মাত্র ৪ ঘণ্টা সময় লাগে। আর ব্যক্তিগত পরিবহনে গেলে লাগে মাত্র সাড়ে তিন ঘণ্টা। এটা সম্ভব হয়েছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক চেষ্টার ফলে।

ঢাকা ও ঢাকার বাইরে অতিরিক্ত বাস ভাড়া নেওয়া বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি নিজে দু’টি টার্মিনাল পরিদর্শন করেছি। যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ আছে। বাস মালিকরা বলছেন, ফেরার পথে খালি আসতে হয় বলেই অতিরিক্ত ভাড়া নেওয়া হচ্ছে। তাই, বাস মালিকদের বলেছি, সংযমী হোন।’

ওবায়দুল কাদের বলেন, অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়ে মোবাইল কোর্ট কাজ করছে। দুরপাল্লার বাসের মধ্যে শাহ ফতেহ আলী, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন ও মানিক এক্সপ্রেসের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া, রাজধানীর ভেতরে সায়েদাবাদ টার্মিনালে ২১ শে পরিবহনের বিরুদ্ধে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করে মোবাইল কোর্ট। এসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পরিবহন খাতে শৃঙ্খলার খুবই অভাব উল্লেখ করে তিনি বলেন, সড়ক ও পরিবহন খাতে শৃঙ্খলা নেই। এখন আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এ খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনা। এটা করতে পারলে শৃঙ্খলাসহ যোগাযোগ ব্যবস্থা ভালো হবে।

ওবায়দুল কাদের বলেন, ঢাকায় যানজট, জনজট ও জলজট এ তিন মিলে একাকার। এই জট নিরসনে শিগগিরই পদক্ষেপ নিতে হবে। এবিষয়ে ঈদের পর ডিটিসিএ এর সভা হবে। সেখানে দুই সিটির মেয়রও থাকবে। বছরের পর বছর ধরে ঢাকা শহরে বিশৃঙ্খলা চলছে। এখানে আমাদেরও কিছু পরিকল্পনা আছে। দিস্তার পর দিস্ত কাগজ আমরা পরিকল্পনায় নষ্ট করেছি। কোনো লাভ হয়নি। এখন আমরা ঢাকা সিটির যানজট নিয়ন্ত্রণের ব্যবস্থা নেবো।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ২০২১ সালের মধ্যে মেট্রোরেল পুরোপুরি চালু হবে। শুধুমাত্র অবকাঠামোগত পরিবর্তনের মাধ্যমে যানজট নিরসন সম্ভব নয়। এজন্য শৃঙ্খলা আনাসহ মানুষের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। ২০৩০ সালের মধ্যে সরকারের পরিকল্পনা অনুয়ায়ী ৬টি প্রকল্প বাস্তবায়ন করতে পারলে আশা করছি ঢাকা থেকে পুরোপুরি যানজট নিরসন সম্ভব হবে। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী

ঈদযাত্রা স্বস্তিদায়ক হচ্ছে : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৮:৩০:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯