ঢাকা ০৭:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুরে কৃষকদলের স্মারকলিপি পেশ

ন্যায্যমূল্যে ধান ক্রয়ের দাবিতে মিছিল করে জামালপুর জেলা কৃষকদল। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

উৎপাদিত কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি, কৃষি উপকরণের মূল্যহ্রাস ও কারাবান্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবিতে জেলা প্রশসকের কাছে স্মারকলিপি দিয়েছে জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখা। ২৬ মে সকালে এ কর্মসূচি পালিত হয়।

২৬ মে বেলা ১১টার দিকে জেলা কৃষকদলের সভাপতি মো. আব্দুস সালামের নেতৃত্বে নেতাকর্মীরা মিছিল করে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। পরে তারা জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি দেন। জেলা প্রশাসকের অনুপস্থিতিতে অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) রাজীব কুমার সরকারের কাছে স্মারকলিপি দেন। এ সময় জেলা কৃষকদলের সহসভাপতি সিরাজুল ইসলাম নন্দ, সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম ছাত্তার, যুগ্ম সাধারণ সম্পাাদক আজগর আলী ও জেলা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেছেন, সরকার প্রতিমণ ধানের ক্রয়মূল্য এক হাজার ৪০ টাকা নির্ধারণ করলেও সরকারি কর্মকর্তাদের আনুকূল্যে মধ্যস্বত্বভোগীরা কৃষকদের ঠকাচ্ছে। তাই কৃষি ও কৃষক বাঁচাতে কৃষকদের কাছ থেকে সরাসরি ন্যায্যমূল্যে ধান ক্রয় এবং মধ্যস্বত্বভোগীচক্রের দৌরাত্ম্য বন্ধ করতে হবে। পাশাপাশি উৎপাদিত সবধরনের কৃষিপণ্যের মূল্যবৃদ্ধি, কৃষি উপকরণের মূল্যহ্রাস ও কারাবান্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তির দাবি জানান তারা।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুরে কৃষকদলের স্মারকলিপি পেশ

আপডেট সময় ০৭:৫১:১৪ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯