ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

বাংলারচিঠিডটকম ডেস্ক : পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের পঞ্চম ধাপের নির্বাচনের ৯ সে তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ২১ মে। যাচাই বাছাই ২৩ মে। প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ মে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১৮ জুন।

ইসি সচিবালেয়ের সচিব হেলালুদ্দীন আহমদ জানান, বেশিরভাগ উপজেলায় ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

তিনি বলেন, এই ধাপ শেষ ধাপ নয়। অক্টোবরে আরেকটি ধাপের নির্বাচন হবে। যদিও শেষ ধাপে অল্প কয়েকটি উপজেলায় ভোটের মাধ্যমে পঞ্চম উপজেলা পরিষদের নির্বাচন শেষ হবে।

যেসব উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে এগুলো হলো- শেরপুরের নকলা, নাটোরের নলডাঙ্গা, সিরাজগঞ্জের কামারখন্দ, গাইবান্ধার সুন্দরগঞ্জ, পটুয়াখালীর রাংগাবালী, বরগুনার তালতলী, গাজীপুরের গাজীপুর সদর, নারায়নগঞ্জের বন্দর, মাদারীপুর সদর, রাজবাড়ীর কালুখালী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর ও বিজয়নগর, কুমিল্লার আদর্শ সদর ও সদর দক্ষিণ এবং নোয়াখালী সদর উপজেলা। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

পঞ্চম ধাপের উপজেলা নির্বাচনের তফসিল ঘোষণা

আপডেট সময় ০৮:১৩:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯