ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে বাড়ছে জলবায়ু ঝুঁকি চলতি গ্রীষ্মে যুক্তরাজ্যে তাপপ্রবাহ-জনিত মৃত্যু রেকর্ড ৫,২৫৮ জন ভেকু দিয়ে মাটি কেটে বীর মুক্তিযোদ্ধার জমি দখলের অভিযোগ বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড নকলায় আমন ধান-চাল সংগ্রহ কার্যক্রম শুরু যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা

জামালপুরের ভাষাসংগ্রামী আব্দুল ওয়াহাব আর নেই

ভাষাসংগ্রামী আব্দুল ওয়াহাব

ভাষাসংগ্রামী আব্দুল ওয়াহাব

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
জামালপুরের ভাষাসংগ্রামী ও মুক্তিযুদ্ধের সময় বুকে গুলিবিদ্ধ হয়ে বেঁচে যাওয়া আব্দুল ওয়াহাব (৯৩) আর নেই। বার্ধক্যজনিত কারণে তিনি ৩০ জুলাই রাত দু’টা ২০ মিনিটের দিকে জামালপুর শহরের পূর্ব মুকুন্দবাড়ী এলাকায় নিজ বাসায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তাঁর পারিবারিক সূত্রে জানা গেছে, বার্ধক্যজনিত কারণে তিনি কিছুদিন ধরে গুরুতর অসুস্থ ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবারের স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। তিনি দুই মেয়েসহ অনেক আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

জামালপুরের ভাষা ও মুক্তিগ্রাম গবেষণা কেন্দ্র ও উদীচী শিল্পীগোষ্ঠী জেলা শাখার নেতৃবৃন্দ ৩১ জুলাই দুপুরে তাঁর কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

৩১ জুলাই আছর নামাজের পর জামালপুর শহরের পূর্ব মুকুন্দবাড়ী এলাকায় ছানা সরকারের রাইসমিলে তাঁর নামাজে জানাজা শেষে পৌর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

প্রসঙ্গত, প্রয়াত আব্দুল ওয়াহাব ১৯৫২ সালের ভাষা আন্দোলনের দিনগুলোতে তৎকালীন জামালপুর মহকুমা শহরে যেকোনো সভা, সমাবেশ ও মিছিলে অংশ নিয়ে সক্রিয়ভাবে জড়িত থেকে অনেক অবদান রাখেন। মুক্তিযুদ্ধের সময় পাকহানাদারদের অত্যাচার, নির্যাতনের তিনি ছিলেন জীবন্ত সাক্ষী। মুক্তিযুদ্ধের সময় তিনি জামালপুর শহরের পাশ দিয়ে বয়ে যাওয়া ব্রহ্মপুত্র নদের ফেরিঘাট এলাকায় পাক হানাদারদের আক্রমনের সময় বুকে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হলেও অনেকটা অলৌকিকভাবে বেঁচে গেছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রূপপুর বিদ্যুৎকেন্দ্র থেকে দ্বিতীয় দফায় ৩২০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ

জামালপুরের ভাষাসংগ্রামী আব্দুল ওয়াহাব আর নেই

আপডেট সময় ০৯:১৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ জুলাই ২০১৮