ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ২৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী জাতীয় পরিবেশ পদক পেলেন ৩ ব্যক্তি ও ৩ প্রতিষ্ঠান শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে কূটনৈতিক প্রচেষ্টায় ঘাটতি নেই : শামা নকলায় চলন্ত বাসে যাত্রী তোলা নিয়ে মারামারি, পথচারী নিহত যৌতুক : স্ত্রীকে শ্বাসরোধে হত্যা মামলার রায়ে আসামি স্বামীর মৃত্যুদণ্ড বেতন-ভাতা বৃদ্ধি ও রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ডাক কর্মচারীদের ধর্মঘট জামালপুরে বিশ্ব পরিবেশ দিবস পালিত সীমান্তে সড়ক সংস্কারে এলজিইডিকে নির্দেশ দিলেন বিভাগীয় কমিশনার প্রতিশ্রুতির বন্যা : জনসেবা নাকি ভোটের রাজনীতি? মাদারগঞ্জে এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহারের দায়ে পরীক্ষার্থী বহিষ্কার

জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

ফিতা কেটে জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠান উদ্বোধন করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা শেখ হাসিনার অবদান, বিনামূল্যে লিগ্যাল এইডে আইনি সেবাদান’ এই স্লোগানে জামালপুরে ২৮ এপ্রিল জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা লিগ্যাল এইড কমিটি শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে ২৮ এপ্রিল সকালে সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী সংসদ সদস্য মির্জা আজমের নেতৃত্বে শহরের বকুলতলা থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবসের শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলারচিঠিডটকম

পরে জেলা জজ আদালত প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ও দায়রা জজ ও জেলা আইনগত সহায়তা কমিটির চেয়ারম্যান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান।

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য মির্জা আজম, সংসদ সদস্য মো. ফরিদুল হক খান দুলাল, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য হোসনে আরা, জেলা আইনজীবি সমিতির সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আসুন ‘সবুজ বসতি’ গড়ে তুলি : প্রধানমন্ত্রী

জামালপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত

আপডেট সময় ১১:০০:২৫ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০১৯