ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা, আসামি সাইদুর মুন্সিকে ৮ বছরের জেল সরিষাবাড়ীতে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ৫ নভেম্বর খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী পোশাক শ্রমিকদের নতুন মজুরি বাস্তবায়ন ডিসেম্বরে মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের ভরাডুবি, কংগ্রেসের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা

ওয়ানডে বিশ্বকাপে শচীনের চার রেকর্ড যা কখনো ভাঙ্গবে না

শচীন টেন্ডুলকার

শচীন টেন্ডুলকার

বাংলারচিঠিডটকম ডেস্ক : শচীন টেন্ডুলকার একটা নাম যা প্রায় ক্রিকেট খেলাটির সঙ্গেই মিশে আছে। প্রায় সিকি শতাব্দির বর্ণাঢ্য ক্যারিয়ারে ‘লিটল মাস্টার’ ভারতের হয়ে ছয়টি বিশ্বকাপে অংশ নিয়েছেন।

মাত্র ১৯ বছর বয়সে ১৯৯২ সালের বিশ্বকাপে প্রথমবার অংশ নেয়া টেন্ডুলকার প্রায় দুই দশক পর ২০১১ আসরে এ মেগা ইভেন্টে শেষ ম্যাচ খেলেন।

বিশ্বকাপে তিনি অনেক বড় বড় ইনিংস খেলেছেন। তবে ২০০৩ আসরে পাকিস্তানের বিপক্ষে তার ৯৮ রানের ইনিংসটি অন্যতম একটি হিসেবে বিবেচিত হয়। বাবার মৃত্যুর পর কেনিয়ার বিপক্ষে তার খেলা ১৪৩ রানের ইনিংসটিও ক্রিকেট ভক্তদের মনে থাকবে আজীবন। এছাড়া ২০১১ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ঘুড়ানো ১২০ রানের ইনিংসটিও কৃতজ্ঞতার সাথে ভক্তরা স্মরণ করবে।

এ লেখায় আমরা বিশ্বকাপে টেন্ডুলকারের চারটি রেকর্ড নিয়ে আলোচনা করব, যা কখনো ভাঙ্গবে না।

৪. বিশ্বকাপে সবচেয়ে বেশি বাউন্ডারি
বিশ্বকাপে দুই শ’র বেশি বাউন্ডারি মারা একমাত্র ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার। বিশ্বকাপে ৪৫ ম্যাচে এ মাস্টার ব্লাস্টার মোট ২৪১টি বাউন্ডারি হাঁকিয়েছেন।

টেন্ডুলকারের পরে দ্বিতীয় সর্বোচ্চ ৯৬ বাউন্ডারি আছে অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের। বর্তমান খেলোয়াড়দের মধ্যে এমনকি কেউ এখন পর্যন্ত ৯০ বাউন্ডারিও হাঁকাতে পারেননি।

সুতরাং সে বিবেচনায় টেন্ডুলকারের বাউন্ডারির রেকর্ডটি বাকি সময়ে অক্ষুণ্ন থেকে যাবে।

৩. বিশ্বকাপে সবচেয়ে বেশি রান
বিশ্বকাপে দুই হাজারের বেশি রান করা একমাত্র খেলোয়াড় টেন্ডুলকার। ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বড় এ টুর্নামেন্টে ৪৫ ম্যাচে ৫৬ দশমিক ৯৫ গড়ে ছয় সেঞ্চুরি ও ১৫ হাফ সেঞ্চুরিতে তার মোট রান ২ হাজার ২৭৮।

তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার রিকিং পন্টিংয়ের রান ৫৩৫। বর্তমান খেলোয়াড়দের মধ্যে ক্রিস গেইল করেছেন মাত্র ৯৪৪। যা টেন্ডুলকারের ধারে-কাছেও না।

২. বিশ্বকাপে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ ইনিংস
বিশ্বকাপ মঞ্চে ২১ বার ৫০+ রান করেছেন টেন্ডুলকার।

১৫টি হাফ সেঞ্চুরি এবং ৬টি সেঞ্চুরিতে ক্রিকেট বিশ্বকাপে তার পঞ্চাশোর্ধ ইনিংস সংখ্যা ২১ টি। বিশ্বকাপে মাত্র ১২টি পঞ্চাশোর্ধ ইনিংস রয়েছে শ্রীলংকার কুমার সাঙ্গাকারার।

বর্তমান খেলোয়াড়দের মধ্যে বিশ্বকাপে পঞ্চাশোর্ধ ইনিংস রয়েছে মাত্র ছয়টি।

১. বিশ্বকাপে সবচেয়ে বেশি ইনিংস
ক্যারিয়ারে ছয়টি বিশ্বকাপে ভারতের হয়ে টেন্ডুলকার খেলেছেন ৪৪টি ইনিংস। এ ক্ষেত্রে তার সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়ার রিকি পন্টিং। বিশ্বকাপে যিনি অস্ট্রেলিয়ার হয়ে ৪২টি ইনিংস খেলেছেন।

বর্তমান খেলোয়াড়দের মধ্যে সর্বাধিক ২৬ ইনিংস রয়েছে ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইলের। টেন্ডুলকারের জীবদ্দশায় তার এ রেকর্ড ভঙ্গ করা আক্ষরিক অর্থেই অসম্ভব এবং সম্ভবত এটা কখনো ভঙ্গ হবেও না।

সুতরাং বিশ্বকাপ ইতিহাসে টেন্ডুলকারের এ চারটি রেকর্ড কখনোই ভাঙ্গবে না- এটা সহজেই মেনে নেয়া যায়। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী

ওয়ানডে বিশ্বকাপে শচীনের চার রেকর্ড যা কখনো ভাঙ্গবে না

আপডেট সময় ০৮:৪৪:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯