ঢাকা ১২:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জামালপুরে একটি বেসরকারি হাসপাতালে জরিমানা

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের দক্ষিণ কাছারিপাড়ায় ১৮ এপ্রিল দুপুরে আল-রেজা জেনারেল হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, অভিযোগ পেয়ে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ১৮ এপ্রিল দুপুরে আল-রেজা জেনারেল হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালান। এ সময় জীবন বা নিরাপত্তা বিপন্ন হতে পারে এমন কাজ করার অপরাধে হাসপাতালটির মালিক মো. রেজাউল করিমকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি কাছারিপাড়ার মো. আমেজ উদ্দিনের ছেলে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫২ ধারায় তাকে এ জরিমানা করা হয়।

জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম ও একদল পুলিশ এ অভিযানে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে একটি বেসরকারি হাসপাতালে জরিমানা

আপডেট সময় ১০:০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯