ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

বকশীগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আলোচনা সভা। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা প্রশাসন ও আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে ১৭ এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ১৭ এপ্রিল দুপুর ১২টায় উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, বকশীগঞ্জ থানার ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ছানোয়ার হোসেন, বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম লিচু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ হোসনা, শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ প্রমুখ। আলোচনা সভায় উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অপরদিকে দুপুরে উপজেলার আলহাজ গাজী আমানুজ্জামান মডার্ন কলেজে ঐহিতাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

কলেজের অধ্যক্ষ নূরজাহান বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন কলেজের উপদেষ্টা ও মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন খান, প্রভাষক জুলফিকার মামুন, প্রভাষক এস এম আল আমিন, প্রভাষক দেলোয়ার হোসেন, প্রভাষক পাবেল মিয়া, প্রভাষক ফরিদ উদ্দিন, প্রভাষক নুসরাত জাহান প্রমুখ।

আলোচনা সভা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতাসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। আলোচনা ও বিশেষ মোনাজাতে কলেজের সকল শিক্ষক-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

বকশীগঞ্জে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত

আপডেট সময় ০৮:০৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১৭ এপ্রিল ২০১৯