ঢাকা ০৫:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী

নকলায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন

নকলায় প্রজেক্টরের মাধ্যমে বিটিভিতে সরাসরি সম্প্রচারিত বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী বক্তব্য শুনেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

নকলায় প্রজেক্টরের মাধ্যমে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে বিটিভিতে সরাসরি সম্প্রচারিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী বক্তব্য শুনেন অতিথিবৃন্দ। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলা উপজেলায় ‘স্বাস্থ্যসেবা অধিকার, শেখ হাসিনার অঙ্গীকার’ এ স্লোগানে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ-২০১৯ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ১৬ এপ্রিল দুপুর ১২টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে বিটিভিতে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি সম্প্রচারিত সারাদেশে একযোগে জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহ উদ্বোধনী অনুষ্ঠান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনী বক্তব্য আগত অতিথিবৃন্দ উপভোগ করেন ও শুনেন।

উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহবুবুল আলম সোহাগের সভাপতিত্বে উপজেলার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক মজিবর রহমান, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহনেওয়াজ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং

নকলায় জাতীয় স্বাস্থ্যসেবা সপ্তাহের উদ্বোধন

আপডেট সময় ০৯:০৩:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯