ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুরে ব্ল্যাকমেইলের শিকার হয়েই মিমিকে হত্যা: কাউসার গ্রেপ্তার মাদারগঞ্জে নিষিদ্ধ পলিথিন জব্দ, তিন দোকানিকে জরিমানা সরিষাবাড়ীতে নদীতে গোসলে নেমে শিশুর মৃত্যু  মাদারগঞ্জে ৮০ কেজি নিষিদ্ধ পিরানহা মাছ ধ্বংস ঘোষণার মধ্যদিয়ে সামাজিক ব্যধিমুক্তির আন্দোলন আরো জোরদার হবে : ওয়ারেছ আলী মামুন সরিষাবাড়ীতে রাসেল হত্যার রহস্য উদঘাটন করল পিবিআই মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী : মিল্লাত নালিতাবাড়ীতে নিখোঁজের ১২ ঘন্টা পর দুই শিশুর মরদেহ উদ্ধার

ইসলামপুরে উফশী ধানবীজ, সার বিতরণ

কৃষি প্রণোদনার ধানবীজ ও সার বিতরণ করেন সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল। ছবি : বাংলারচিঠিডটকম

সাহিদুর রহমান, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে ৮ লাখ ৭৫ হাজার টাকার উচ্চ ফলনশীল-উফশী আউশ ধানবীজ ও দুই প্রকারের রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। ১১ এপ্রিল দুপুরে স্থানীয় বিআরডিবি মিলনায়তনে উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল কৃষকদের মাঝে বিনামূল্যে সরকারের কৃষি প্রণোদনার উচ্চ ফলনশীল-উফশী ধানবীজ ও রাসায়নিক সার বিতরণ করেন এবং কৃষকদের উদ্দেশে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খরিপ মওসুমে উফশী আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এক হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বিঘা প্রতি ৫ কেজি করে উচ্চ ফলনশীল-উফশী আউশ ধানবীজ, ১৫ কেজি করে ডাই-অ্যামোনিয়াম ফসফেট-ডিএপি সার ও ১০ কেজি করে মিউরেট অব পটাশ-এমওপি সার বিতরণ করেছে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইসলামপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান শাহীন, কৃষিবিদ শফিকুর রহমান শিবলী প্রমুখ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামালপুরে বর্তমান প্রেক্ষাপট নিয়ে শিক্ষকদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইসলামপুরে উফশী ধানবীজ, সার বিতরণ

আপডেট সময় ০৬:০৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ এপ্রিল ২০১৯