ঢাকা ১০:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল শেরপুরে কালোবাজারে সার বিক্রির মামলায় ১৫ সার ডিলার জেল হাজতে বকশীগঞ্জে এবার জনতার হাতে ২৫ বস্তা সারবাহী অটোরিকশা আটক ‘ধানের শীষে ভোট চাইছি, মাফ চাই’ পোস্ট, ছাত্রদল নেতা বহিষ্কার বকশীগঞ্জে মামলা দায়েরের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

জামালপুরে চারজনকে ৬৯ হাজার টাকা জরিমানা

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের ব্রহ্মপুত্র নদের ছনকান্দা ফেরিঘাট ইজারাঘর এলাকায় ৯ এপ্রিল দুপুরে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, নিরাপদভাবে খাবার সংরক্ষণ না করা এবং মিথ্যা পণ্য দ্বারা সেবা দিয়ে প্রতারিত করার অভিযোগে চারজনকে ৬৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করা, নিরাপদভাবে খাবার সংরক্ষণ না করা এবং মিথ্যা পণ্য দ্বারা সেবা দিয়ে প্রতারিত করার অভিযোগে তিনজনকে ৬৭ হাজার টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডপ্রাপ্তরা হলেন জামালপুর পৌরসভার শাহপুর গ্রামের মৃত আজম আলীর ছেলে মো. আমীর আলী (৫২), চন্দ্রা গ্রামের মৃত আজগর আলীর ছেলে মো. আশরাফ আলী (৫৫) ও হাই স্কুল মোড় এলাকার মৃত আবু বক্কর সিদ্দিকের ছেলে মো. মনিরুজ্জামান (৩৫)।

অপরদিকে জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে একজনকে ২ হাজার টাকা জরিমানা করেন। জরিমানায় দণ্ডপ্রাপ্ত হলেন জামালপুর পৌরসভার শাহপুর গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে বিপুল মিয়া (৫০)।

তাদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮, ৪৩ ও ৪৪ ধারায় এসব জরিমানা করা হয়।

আপলোডকারীর তথ্য

স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন

জামালপুরে চারজনকে ৬৯ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৮:০৪:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ এপ্রিল ২০১৯