ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান শিশুখাদ্যে চিনির বদলে অ্যাসপারটেম, বিটা-ক্যারোটিনের বদলে বস্ত্রের রং প্রধানমন্ত্রীর সঙ্গে এনসিপি প্রতিনিধিদলের বৈঠক অনুষ্ঠিত দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীকে মারধর, স্বর্ণের চেইন ছিনতাই, সংবাদ সম্মেলনে অভিযোগ করলেন বাবা-মা বাংলাদেশ বাউল সমিতির কেন্দ্রীয় কমিটিতে স্থান পেলেন সাংবাদিক মাসুদুর রহমান মেলান্দহে দুটি ইটভাটায় চার লাখ টাকা জরিমানা নকলায় পুলিশের চেক পোস্টে ভারতীয় মদ জব্দ দেওয়ানগঞ্জে নাশকতার মামলায় গ্রেপ্তার ২ জামালপুরে মৎস্যজীবীদলের প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী

মন্ত্রিসভার প্রথম ত্রৈমাসিক বৈঠকের ২৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত

বাংলারচিঠিডটকম ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের প্রথম ত্রৈমাসিক (৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে গৃহীত ৩৬টি সিদ্ধান্তের মধ্যে ২৪টি বাস্তবায়িত হয়েছে।

৮ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে তাঁর কার্যালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সংক্রান্ত প্রতিবেদন তুলে ধরা হয়।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংকালে মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম বলেন, গত তিন মাসে মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার ৬৬ দশমিক ৬৭ শতাংশ।

প্রতিবেদনের আলোকে তিনি বলেন, ৭ জানুয়ারি থেকে ৩১ মার্চ পর্যন্ত সরকারের তিন মাসে মন্ত্রিসভার পাঁচটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ৩৬ টি সিদ্ধান্ত গৃহীত হয়। এর মধ্যে ২৪ টি বাস্তবায়িত হয়েছে এবং অপর ১২টি বাস্তবায়নাধীন রয়েছে।

শফিউল আলম বলেন, ২০১৮ সালের একই সময়ে মন্ত্রিসভার সাতটি বৈঠকে ৬৩টির মত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল।

ওই সময়ে ৬৩ টির মধ্যে ৪৩ টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয় এবং ২০ টি বাস্তবায়নাধীন ছিল উল্লেখ করে তিনি বলেন, এ সময়ে বাস্তবায়নের হার ছিল ৬৮ দশমিক ২৫ শতাংশ।

পাশাপাশি, এই সময়ে দুটি নীতিমালা এবং একটি সমঝোতা স্মারক চুক্তি সম্পাদিত হয়েছে বলে তিনি জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, গতবছর এই সময়ে তিনটি নীতিমালা, চারটি সমঝোতা স্মারক চুক্তি সম্পাদিত হয়।

বর্তমান সরকারের প্রথম তিন মাসে সংসদে পাঁচটি বিল পাস হয়। ২০১৮সালের একই সময়ে পাস হয়েছিল ১৫টি বিল।

তিনি বলেন, গত ৪ মার্চ থেকে ৬ মার্চ শিল্প মন্ত্রীর থাইল্যান্ড সফর সম্পর্কেও মন্ত্রিসভাকে অবহিত করা হয়। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুবদের আকাঙ্ক্ষার সঙ্গে কর্মসংস্থানের সুযোগের সংযোগ স্থাপনে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান

মন্ত্রিসভার প্রথম ত্রৈমাসিক বৈঠকের ২৪টি সিদ্ধান্ত বাস্তবায়িত

আপডেট সময় ০৮:৫৩:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০১৯