ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে লোকজনকে সরিয়ে নেওয়া হচ্ছে বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদা রহমানের আহ্বান সাংবাদিক আবুল কাশেমের বাসায় চুরি, নগদ টাকা ও স্বর্ণালংকার লুট! যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: ৪৭০ আসন ও ১২ বিলিয়ন ডলারের লড়াই কেন্দুয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করলেন জেলা প্রশাসক জরায়ু কেটে ফেলার অভিযোগ, এম এ রশীদ হাসপাতালের দুই ডাক্তারের বিরুদ্ধে মামলা দায়ের শেরপুরে এবার ধুম কাছিম উদ্ধার ও অবমুক্ত জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি : প্রধানমন্ত্রী জামালপুরে সিডসের শিখন বিনিময় সফরে এসে সন্তুষ্ট কারিতাস দল

বিভিন্ন জেলায় হাইটেক পার্ক নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ

বাংলারচিঠিডটকম ডেস্ক : ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় বিভিন্ন জেলাতে হাইটেক পার্ক নির্মাণের বিষয়ে জেলা প্রশাসনসহ ভূমি মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

কমিটির সভাপতি এ কে এম রহমতুল্লাহর সভাপতিত্বে ৪ এপ্রিল সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেওয়া হয়।

কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, রেজওয়ান আহাম্মদ তৌফিক, ফাহ্মী গোলন্দাজ বাবেল, আহমেদ ফিরোজ কবির, মো. নুরুল আমিন, মনিরা সুলতানা, জাকিয়া পারভীন খানম এবং অপরাজিতা হক সভায় অংশ গ্রহণ করেন।

এছাড়া বিশেষ আমন্ত্রণে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী মোস্তাফা জব্বার সভায় যোগদান করেন।

সভায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সমস্যা ও চ্যালেঞ্জগুলো নির্দিষ্টকরণ ও তা উত্তরণের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জানানো হয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সমস্যা ও চ্যালেঞ্জগুলো হলো ফোর টিয়ার (টি আই ই আর) জাতীয় ডেটা সেন্টার স্থাপন, ডিজিটাল আইলান্ড মহেশখালী, সরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠানে ডিজিটাল স্বাক্ষর, সফটওয়ার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠানের জন্য জমি বরাদ্দ এবং দেশের বিভিন্ন জেলাতে হাইটেক পার্ক স্থাপনের জন্য জমি বরাদ্দ সংক্রান্ত।

সভায় ফোর টিয়ার জাতীয় ডেটা সেন্টার স্থাপন জরুরী ভিত্তিতে সম্পাদন করা, ডিজিটাল আইলান্ড মহেশখালী জনগণের বৃহত্তর স্বার্থে নতুন টাওয়ার নির্মাণ অব্যাহত রাখা ও আনুসংঙ্গিক কার্যাবলী সম্পাদন করা, সরকারি অফিস ও আর্থিক প্রতিষ্ঠানে ডিজিটাল স্বাক্ষরের ব্যবস্থা করার সুপারিশ করা হয়।

সভায় এসব বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পত্র প্রদানের ব্যবস্থা, সফটওয়ার টেকনোলজি পার্ক প্রতিষ্ঠানের জমি বরাদ্দ প্রদানের জন্য গণপূর্ত মন্ত্রণালয়, এটর্নি জেনারেলের অফিসসহ সংশ্লিষ্ট সংস্থার সাথে যোগাযোগ অব্যাহত রাখার পরামর্শ দেয়া হয়।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ভারপ্রাপ্ত সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।সূত্র: বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

বিভিন্ন জেলায় হাইটেক পার্ক নির্মাণে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার পরামর্শ

আপডেট সময় ০৮:৫৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ এপ্রিল ২০১৯