ঢাকা ০৪:০০ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

জামালপুর শহরের মালগুদাম সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

জামালপুর শহরের রেলগেট-মালগুদাম মোড় সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করেন মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। ছবি : বাংলারচিঠিডটকম

আলী আকবর, নিজস্ব প্রতিবেদক
বাংলারচিঠিডটকম

জামালপুর শহরের জনগুরুত্বপূর্ণ সড়ক রেলগেট-মালগুদাম মোড় সড়কটির নির্মাণ কাজ শুরু হয়েছে। ১ এপ্রিল রাত সাড়ে ৮টায় এই সড়কের আরসিসি (রেইনফোর্সড সিমেন্ট কংক্রিট) ঢালাই কাজের উদ্বোধন করেন জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি। ১ কোটি ৫৬ লাখ টাকা ব্যয়ে ৪২৭ মিটার দীর্ঘ এই সড়কটি সম্পূর্ণ নতুন করে নির্মাণ করছে জামালপুর পৌরসভা।

সড়কটির আরসিসি ঢালাই কাজের উদ্বোধন শেষে মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি বলেন, এই সড়কটি অত্যন্ত জনগুরুত্ব একটি সড়ক। প্রধান সড়কের যানজট কমাতে এটি বাইপাস সড়ক বা বিকল্প একটি সড়ক হিসেবে কাজে লাগে। এই সড়কপথে রেলগেট হয়ে সাধারণ যাত্রীদের বাস-মাইক্রোবাসে খুব সহজেই শেরপুর ও ময়মনসিংহে যাতায়াত এবং খাদ্যগুদাম, বিএডিসির বীজ গুদাম ও বিএডিসির সারের গুদামে প্রতিদিন শত শত ট্রাক চলাচলের কারণে সড়কটির ওপর ব্যাপক চাপ পড়ে। তাই টেকসই লক্ষ্য নিয়ে এবার এই সড়কটি সম্পূর্ণ নতুনভাবে আরসিসি ঢালাই করে নির্মাণ করা হচ্ছে। তিনি দরপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী সঠিকভাবে সড়কটি নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন।

সড়কটির আরসিসি ঢালাই কাজের উদ্বোধনের সময় অন্যান্যের মধ্যে জামালপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. সাইফুজ্জামান তালুকদার, উপ-সহকারী প্রকৌশলী এইচ এম মোস্তফা কামাল সুমন, জেলা পরিষদ সদস্য নাঈম রহমান, পৌরসভার ওয়ার্ড কাউন্সিলর জামাল পাশা, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক মো. আওলাদ হোসেন খসরু, ঠিকাদার সুশান্ত চক্রবর্তী মিঠু ও দীপক সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

জামালপুর শহরের মালগুদাম সড়কের আরসিসি ঢালাই কাজের উদ্বোধন

আপডেট সময় ১২:১৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০১৯