ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাষ্ট্রপতির বাণী : মানবিক ও নিরাপদ দেশ গড়ার আহ্বান আগামীকাল ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস একটি অসহায় পরিবারের পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা দুর্গম যমুনার চরে হেকমত আতঙ্কে অবরুদ্ধ অসহায় এক পরিবার শিশুদের হাত ধরেই গড়ে উঠবে শক্তিশালী ও সমৃদ্ধ বাংলাদেশ : প্রধানমন্ত্রী মার্কিন ফার্স্ট লেডিকে ইউক্রেনের বেসামরিক সম্মাননা প্রদান মধ্যবর্তী নির্বাচনে বিপর্যয়ের পর যুক্তরাষ্ট্রে পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনের তৎপরতা শুরু স্কুল শিক্ষার্থীদের জন্য এআই টুল স্বয়ংক্রিয়ভাবে বন্ধ রাখছে গুগল গার্মেন্টস শিল্পের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান : তথ্য প্রতিমন্ত্রী

ভোটারদের প্রতি রউফ তালুকদারের কৃতজ্ঞতা

বক্তব্য রাখেন বকশীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করে বিজয়ী উপজেলা চেয়ারম্যান আবদুর রউফ তালুকদারকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বকশীগঞ্জ পৌর এলাকার মালিরচর মন্ডলপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৪ মার্চ বিকেলে ওই সংবর্ধনার আয়োজন করে স্থানীয় এলাকাবাসী।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবনির্বাচিত চেয়ারম্যান আবদুর রউফ তালুকদার।

প্রধান অতিথি তার বক্তব্যে উপজেলার মালিরচর মন্ডল পাড়া, তোকির পাড়া, ধুমালী পাড়াসহ স্থানীয় এলাকার রাস্তা পাকাকরণ ও মসজিদ মাদরাসাগুলোতে আর্থিক অনুদানের প্রতিশ্রুতি দেন। তাকে বিপুল ভোটে নির্বাচিত করায় তিনি স্থানীয় এলাকাবাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

স্থানীয় আবেদ আলী হাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মানিক সওদাগর, শামসুল আলম, নুরুল ইসলাম বাদশা, হিন্দু পরিষদের নেতা রমেশ চন্দ্র রায়।

এ ছাড়াও স্থানীয় এলাকাবাসীর মধ্যে বক্তব্য রাখেন সুরুজ্জামান, ছানোয়ার হোসেন আমিন, নবীনুর মিয়া প্রমুখ।

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর বাণী : সিপাহি-জনতার বিপ্লব বাংলাদেশের পথ নির্ধারণ করেছিল

ভোটারদের প্রতি রউফ তালুকদারের কৃতজ্ঞতা

আপডেট সময় ০৯:৩৩:২৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০১৯